Ritesh Beghi
২৩ মে ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমি মার্তিনেজকে ২ ম্যাচের জন্য হারাল আর্জেন্টিনা

ইউরোপা লিগের ফাইনালে ভাঙা আঙুল নিয়ে খেলেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। এই খবর প্রকাশ হতেই আর্জেন্টিনায় উদ্বেগ বাড়ছিল। বিশ্বকাপ শুরুর মাত্র এক মাসেরও কম সময় আগে এই খবর ছিল সত্যিই অস্বস্তির। 

এবার জানা গেল নতুন খবর। ২০২২ বিশ্বকাপ ও সবশেষ ইউরোপা লিগের সেরা গোলরক্ষক বনে যাওয়া এই ফুটবলারকে অন্তত ২ ম্যাচ পাবে না আর্জেন্টিনা।

তবে আলবিসেলেস্তেদের জন্য শঙ্কার কিছু নেই। এই দুই ম্যাচের একটিও বিশ্বকাপের ম্যাচ নয়। জানা গেছে, প্রথম ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন তিনি।

আর্জেন্টাইন জাতীয় দলের সংবাদদাতা গাস্তন এদুলের তথ্য অনুযায়ী, চিকিৎসা পরীক্ষায় দেখা গেছে মার্তিনেজের আঙুলে সামান্য ফাটল ধরেছে। তবে এতে অস্ত্রোপচারের দরকার নেই। আনুমানিক ২০ দিনের মধ্যে তিনি সেরে উঠবেন। অর্থাৎ বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন ‘দিবু’।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন। অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল।

সুস্থ হয়ে ওঠার সময়ের কারণে কিছু ম্যাচ মিস করবেন মার্তিনেজ। অ্যাস্টন ভিলার হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মৌসুমের শেষ প্রিমিয়ার লিগ ম্যাচে তিনি থাকবেন না। পাশাপাশি আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির ম্যাচগুলোতেও থাকছেন না তিনি।

আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচি অনুযায়ী, ৬ জুন কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। এই দুটি ম্যাচে মার্তিনেজকে পাবে না দল। তবে বিশ্বকাপের মূল আসরে তাকে পাওয়ার ব্যাপারে এখন আর কোনো সংশয় নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০