Ritesh Beghi
২৫ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির ‘চোট’ কতটা গুরুতর?

ইন্টার মায়ামির হয়ে বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে পুরো ম্যাচ শেষ করতে পারেননি। ৭২ মিনিটেই মাঠ ছেড়ে যান তিনি। মাঠ ছেড়ে যাওয়ার সময় তার মুখে উদ্বিগ্ন ভাব দেখে পুরো আর্জেন্টিনার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড তার উরুর পেছনে হাত দিয়ে ইশারা করলে সতর্কতামূলকভাবে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচটি তখন ৪-৪ সমতায় ছিল এবং ২০ মিনিট বাকি। সত্যিকারের সমস্যা না হলে মেসি নিজে থেকে মাঠ ছাড়তেন না, তা সহজেই অনুমেয়। শেষ পর্যন্ত লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলের গোলে ইন্টার মায়ামি ম্যাচ জিতলেও আলোচনার কেন্দ্রে মেসি। কারণ তার সম্ভাব্য ‘চোট’।

তবে আর্জেন্টিনা থেকে আসা প্রথম আপডেট ভক্তদের কিছুটা স্বস্তি দিয়েছে। সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, মেসি নিজেই সতর্কতা হিসেবে পরিবর্তনের অনুরোধ করেছিলেন, কারণ তিনি হ্যামস্ট্রিংয়ে হালকা টান অনুভব করছিলেন। কোনো নির্দিষ্ট আঘাত ধরা পড়েনি, তবে মেসি কোনো ঝুঁকি নিতে রাজি হননি।

বিশ্বকাপে মেসির অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা ছিল। গত এক বছর ধরে তিনি বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে উল্লেখযোগ্য কোনো চোট না থাকায় ধরে নেওয়া হচ্ছে যে কোচ লিওনেল স্কালোনি তাকে দলে রাখবেন। তিনি যদি বিশ্বকাপে খেলেন, তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার বিরল রেকর্ড গড়বেন।

চলতি এমএলএস মৌসুমে মেসি দুর্দান্ত ফর্মে রয়েছেন — ১৬ ম্যাচে ১২ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপ শুরু হওয়ার আগে তার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় গোটা আর্জেন্টিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০