Ritesh Beghi
১২ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শুরুটা হয়েছে নাটকীয়ভাবে। উদ্বোধনী ম্যাচেই বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে এস্তাদিও আজতেকায় স্বাগতিক মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে। হুলিয়ান কুইনোনেস প্রথম গোল করেন। এরপর ৬৭ মিনিটে রবার্তো আলভারাদোর ক্রসে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেজ। এই জয়ে গ্রুপ-এ’তে নকআউট পর্বের দিকে এক ধাপ এগিয়ে গেল মেক্সিকো।

তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনা ছিল তিনটি লাল কার্ড নিয়ে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো উদ্বোধনী ম্যাচে তিনটি লাল কার্ড দেখানো হলো।

৪৯ মিনিটে ব্রায়ান গুতিয়েরেজকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার স্পেপেলো সিথোলে। এর আগে তার ভুল থেকেই কুইনোনেসের গোল হয়েছিল। বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার ঘটনা এর আগে ঘটেছিল ১৯৯৪ সালে। সেবার জার্মানির বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বলিভিয়ার মার্কো এচেভেরি। ৩২ বছর পর সেই ঘটনার পুনরাবৃত্তি হলো।

৮৪ মিনিটে ভিএআর পর্যালোচনার পর আলভারাদোর মুখে কনুই মারার দায়ে আরেকটি লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে। ফলে দলটি নয়জনে নেমে আসে।

ম্যাচ শেষ হওয়ার আগেই তৃতীয় লাল কার্ডটি দেখেন মেক্সিকোর ডিফেন্ডার সিজার মন্টেস। পেনাল্টি বক্সের প্রান্তে খুলিসা মুদাউকে বাজেভাবে ট্যাকল করায় তাকে সরাসরি মাঠ ছাড়তে হয়। ফলে জয় নিয়েও ১০ জনের দল হয়ে মাঠ ছাড়ে মেক্সিকো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০