Ritesh Beghi
১৪ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

ভারতের মহারাষ্ট্রের ওয়াশিম জেলার মালে‌গাঁও তালুকের তিভলি গ্রামে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে।  ধারনা করা হচ্ছে, তারা সবাই আত্মহত্যা করেছেন।  

রোববার (১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, পরিবারের পুরুষ সদস্যের মরদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ একটি কূপ থেকে উদ্ধার করা হয়।

শিরপুর থানার উপ-পরিদর্শক ইমরান পাঠান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে।

তিনি বলেন, ‘প্রায় বিকেল সাড়ে ৪টার দিকে আমাদের কাছে তথ্য আসে যে তিভলি গ্রামে একজন ব্যক্তি গলায় ফাঁস দিয়েছেন এবং তার স্ত্রী ও দুই সন্তান কূপে ঝাঁপ দিয়েছেন। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে।’

তিনি আরও জানান, চারটি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত এখনো সম্পন্ন হয়নি; আগামীকাল ময়নাতদন্ত করা হবে। এরপরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

১১

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১২

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

১৩

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

১৪

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

১৫

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

১৬

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

২০