Ritesh Beghi
২৪ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

বিশ্বকাপের ‘কে’ গ্রুপে ডিআর কঙ্গোর বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। বুধবার (২৪ জুন) গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আমেরিকার দলটি ১-০ গোলের ব্যবধানে হারায় আফ্রিকান প্রতিনিধিদের। এর ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানও ধরে রেখেছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পালটা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি কোনো দল। কলম্বিয়ার হয়ে হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ ও ড্যানিয়েল মুনোজ সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন। মুনোজের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি প্রথমার্ধে অসাধারণ কিছু সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। রদ্রিগেজ, দিয়াজ, মোহিকা ও গুস্তাভো পুয়ের্তার একাধিক প্রচেষ্টা তিনি ব্যর্থ করে দেন। অন্যদিকে কঙ্গো কয়েকবার পালটা আক্রমণে সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ফলে বিরতিতে যায় দুই দল গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কলম্বিয়া। লুইস দিয়াজ দুবার বল জালে পাঠালেও একটি ফাউল এবং অন্যটি অফসাইডের কারণে গোল হিসেবে গণ্য হয়নি। শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র গোলটি করেন ড্যানিয়েল মুনোজ। তার গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

এই জয়ের ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে কলম্বিয়া। এখন পর্তুগালের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেই গ্রুপসেরা হিসেবে পরবর্তী পর্বে যাবে তারা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল।

অন্যদিকে, পরাজয়ের পরও ডিআর কঙ্গোর নকআউটে ওঠার আশা পুরোপুরি শেষ হয়নি। শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলে তারা দ্বিতীয় স্থান বা সেরা তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে পরের রাউন্ডে জায়গা করে নিতে পারে।

গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৭ জুন একই সময়ে মাঠে নামবে চার দল। আটলান্টায় ডিআর কঙ্গোর প্রতিপক্ষ উজবেকিস্তান, আর মিয়ামিতে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে মুখোমুখি হবে কলম্বিয়া ও পর্তুগাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০