Ritesh Beghi
১১ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের ‘এক নম্বর টার্গেট’। দীর্ঘদিন ধরেই তেহরানের পক্ষ থেকে গুপ্তহত্যার হুমকির মুখে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এ কারণে তার ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে আগেই নিজের উপদেষ্টাদের স্পষ্ট নির্দেশনা দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

গত শুক্রবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি নির্দেশনা দিয়ে রেখেছি, যদি আমার কিছু হয়, তাহলে তাদের ওপর এমনভাবে বোমাবর্ষণ করা হবে, যা তারা আগে কখনো দেখেনি।’

এর আগেও একাধিকবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা সফল করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক জবাব দেবে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ নীতির নির্বাহী আদেশে স্বাক্ষরের সময়ও তিনি বলেছিলেন, তাকে হত্যা করা হলে ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে।

সেই সময় ট্রাম্পের ভাষ্য ছিল, ‘আমি নির্দেশনা দিয়েছি, তারা যদি এমনটি করে, তাহলে তাদের অস্তিত্বের কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না।’

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আবারও দাবি করেন, ইরানের হত্যার তালিকায় তার নাম সবার ওপরে। ইসরাইল ইরানের নতুন কোনো হত্যাচক্রান্তের তথ্য পেয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইসরাইল কিছুই খুঁজে পায়নি। আমি অনেক দিন ধরেই তাদের তালিকার এক নম্বরে আছি। এটাই জীবন। আশা করি, আপনারা আমাকে মিস করবেন।’

২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে আসছে ইরান। সাম্প্রতিক ইরান-ইসরাইল সংঘাতের পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

এদিকে ২০২৫ সালের নভেম্বরে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ইরানের এক সরকারি অপারেটিভের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়, ওই ব্যক্তি ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দায়িত্ব পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, এটি ইরানকে ঘিরে ভয় ও বিভ্রান্তি তৈরির জন্য ইসরাইলের ষড়যন্ত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০