Ritesh Beghi
২০ জুলাই ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালমান খানের পর এবার কুনজরে আমির খান

বলিউডের ভাইজান সালমান খানের পর এবার কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কুনজরে পড়েছেন সুপারস্টার আমির খান। সম্প্রতি তৃতীয় বিয়ে করা এই অভিনেতাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বিষ্ণোইয়ের সদস্যরা। মূলত আমির খানের বিরুদ্ধে তথাকথিত ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ এনে এই হুমকি দেওয়া হয়। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামের আরেক ব্যক্তির পক্ষ থেকে এই হুমকি দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমের ওই পোস্টে তারা দাবি করেছে, আমির খান দেশে ‘লাভ জিহাদ’ প্রচার করছেন, যা তাদের সংস্কৃতি, দেশ এবং সনাতন ধর্মের পরিপন্থী। এই অভিনেতাকে আর সহ্য করা হবে না এবং এর জন্য তাকে শিগগিরই খারাপ পরিণতির মুখোমুখি হতে হবে বলেও পোস্টে হুঁশিয়ারি দেওয়া হয়।

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, ফেসবুক ও একটি ভয়েস নোটের মাধ্যমে এই হুমকির তথ্য পেয়েছে মুম্বাই পুলিশ। বর্তমানে বিষয়টি যাচাই করে দেখছে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী। তবে আমির খান বা তার টিমের পক্ষ থেকে এখনও থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। অভিনেতার পক্ষ থেকে অভিযোগ পেলেই এ বিষয়ে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাং দীর্ঘদিন ধরে বলিউডের সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় আসা এই গ্যাংটির দাবি, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনার জেরে তারা সালমানের ওপর ক্ষুব্ধ, কারণ বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে পবিত্র মনে করে।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে সালমানের মুম্বাইয়ের বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনা এবং পরবর্তীতে সালমান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের পেছনেও এই গ্যাংয়ের সম্পৃক্ততার খবর সামনে এসেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

দিল্লির যন্তর-মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা, বড় নিষেধাজ্ঞার শঙ্কা

মেসি কি অবসর নিতে চলেছেন? যা বলছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

১০

রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি

১১

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১২

পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে!

১৩

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

১৪

যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মোজতবা : আরাগচি

১৫

সালমান খানের পর এবার কুনজরে আমির খান

১৬

তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

১৭

সেই সাহেদ আবারও গ্রেফতার

১৮

সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

১৯

মেসির বিশ্বকাপ রূপকথার করুণ সমাপ্তি, ফাইনালে ‘ভিলেন’ আর্জেন্টিনা

২০