Ritesh Beghi
২০ জুলাই ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হতাশাজনক পরাজয়ের দিনে ম্যাচ চলাকালীন তীব্র উত্তেজনায় বুয়েন্স আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা (এসএএমই) এই তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

জরুরি বিভাগ সূত্রে জানা যায়, মৃত দুই ব্যক্তির বয়স যথাক্রমে ৬৭ ও ৮৮ বছর। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী, গতকাল স্থানীয় সময় বিকেল ৬টা ৪০ মিনিটে মন্টসেরাট এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মাঝামাঝি এলাকায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হওয়া ৬৭ বছর বয়সী এক ব্যক্তির বিষয়ে জরুরি কল আসে। চিকিৎসকরা সিপিআর দিয়ে আপ্রাণ চেষ্টা চালালেও তাকে আর বাঁচাতে পারেনি।

দ্বিতীয় ভুক্তভোগী ৮৮ বছর বয়সী এক বৃদ্ধ বিকেল ৫টা ৩৯ মিনিটের দিকে একই রকম উপসর্গে আক্রান্ত হন। চিকিৎসকেরা তাঁকে সিপিআর দেওয়ার পর ডুরান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে পাঁচ ঘণ্টারও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বুয়েন্স আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ম্যাচ চলাকালীন বিকেল ৬টা ২২ মিনিটের দিকে হাসপাতালে নেওয়া হয় ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে। বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে আসা ওই বৃদ্ধ বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এদিকে ম্যাচ শেষে আর্জেন্টিনার ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে লাখো মানুষের জমায়েত ও বিশৃঙ্খলার কারণে বেশ কয়েকজন আহত হয়েছেন। লাভালে ও ৯ জুলাই অ্যাভিনিউয়ের সংযোগস্থলে প্রায় চার মিটার ওপর থেকে পড়ে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির বাঁ পা ভেঙে গেছে। গণমাধ্যম ইনফোবে জানিয়েছে, ওবেলিস্কের জমায়েতে অতিরিক্ত মদ্যপান, মারামারি এবং ওপর থেকে পড়ে গিয়ে অনেকের মুখমণ্ডল ও নাক কেটে যাওয়াসহ অসংখ্য মানুষ কমবেশি আঘাত পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে!

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মোজতবা : আরাগচি

সালমান খানের পর এবার কুনজরে আমির খান

তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

সেই সাহেদ আবারও গ্রেফতার

সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

১০

মেসির বিশ্বকাপ রূপকথার করুণ সমাপ্তি, ফাইনালে ‘ভিলেন’ আর্জেন্টিনা

১১

বাংলাদেশিদের কণ্ঠেও ‘ভামোস, এস্পানিয়া’

১২

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

১৩

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

১৪

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১৫

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

১৬

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

১৭

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৮

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

১৯

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

২০