Ritesh Beghi
২০ জুলাই ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে!

জীবন-নদীর প্রতিটি বাঁক যেমন নতুন কোনো দিগন্তের সূচনা করে, তেমনি পুরোনো পথকে ফেলে যাওয়ার এক অলিখিত আহ্বানও জানিয়ে দেয়। বিশ্বকাপজয়ী লিওনেল মেসি, সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো, ক্রোয়েশিয়ার প্রাণভোমরা লুকা মদ্রিচ—যে নামগুলো গত দুই দশক ধরে সবুজ গালিচাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল, সম্ভবত তাদের পদচিহ্ন আর দেখা যাবে না বিশ্বকাপের এই মঞ্চে।

রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অবিনশ্বর চরণের মতোই—‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাঁকে, বাইবো না আর খেয়া নৌকা এই ঘাটে।’এক সোনালী প্রজন্মের মহাতারকারা দাঁড়িয়ে আছেন আন্তর্জাতিক ফুটবলের শেষ প্রান্তসীমায়। ২০২৬ সালের এই বিশ্বকাপটি শুধু কোনো ট্রফি জয়ের লড়াই ছিল না। এটি কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় ভেঙে দেওয়া এক বিদায়গাঁথাও।

বিশ্বকাপ ইতিহাসে এক সোনালী অধ্যায়ের ফুটবল নৃত্য শেষ হচ্ছে। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, লুকা মদ্রিচ এবং সম্ভবত নেইমারের জন্যও ২০২৬ সালের বিশ্বকাপটি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ মঞ্চে শেষ আসর হিসেবেই চিহ্নিত হয়ে থাকছে। প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবল শাসন করা এই মহানায়কদের আর হয়তো বিশ্বকাপের মঞ্চে দেখতে পাওয়া যাবে না!

ক্রিশ্চিয়ানো রোনালদো : ৪১ বছর বয়সে ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণ করার বিরল রেকর্ড গড়ার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো নিজেই নিশ্চিত করেছেন যে এটিই তার শেষ বিশ্বকাপ। দীর্ঘ দুই দশক ধরে শীর্ষ পর্যায়ে খেলার পর বয়সের কারণে স্বাভাবিকভাবেই খেলার গতি ও ফিটনেসে পরিবর্তন এসেছে। তাই তিনি চাইলেও হয়তো আরও একটি বিশ্বকাপে খেলতে পারতেন না।

লিওনেল মেসি: ২০১৪ সালে ফাইনালের হেরে যাওয়ার পর ২০২২ সালে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর কারিগর লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে আরও একবার শিরোপার কাছাকাছি গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। নিজের ষষ্ঠ আসর খেলার পর যদিও পরবর্তী বিশ্বকাপ ও ভবিষ্যৎ নিয়ে কিছু খোলাসা করেননি তবে ৩৯ বছর বয়সী মেসিকে হয়তো ততদিনে আর নাও দেখা যেতে পারে। হতে পারে শেষ ম্যাচটাই গতকাল ফাইনালে স্পেনের বিপক্ষে খেলে ফেলেছেন।

লুকা মদ্রিচ: ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ ৪০ বছর বয়সে এসেও ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিয়েছেন। সদ্য সমাপ্ত আসরেই শেষবার বিশ্বকাপে খেলে ফেলেছেন তিনিও।

নেইমার জুনিয়র: নেইমারের বয়স ৩৪ হলেও ক্যারিয়ারজুড়ে মারাত্মক একাধিক ইনজুরি তাকে বারবার মাঠের বাইরে ছিটকে ফেলেছে। এবারের বিশ্বকাপেও তার জায়গা পাওয়ার কথাই ছিল না। শেষ পর্যন্ত নেইমারের ওপর ভরসা রাখেন কোচ কার্লো আনচেলত্তি। আর সরাসরি অবসরের ঘোষণা না দিলেও নেইমার ইঙ্গিত দিয়ে রেখেছেন ঠিকই। নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পর বলেছেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ।’

শুধু তারাই নয়, আগামী বিশ্বকাপে দেখা মিলবে না জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়াল ন্যুয়ারকে। তিনি বিশ্ব ফুটবলে ‘সুইপার-কিপার’ রোলের রূপকার এবং ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ক। এ ছাড়া বিশ্বকাপের মঞ্চে আর খেলবেন না বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা, মিশরের মোহামেদ সালাহ, ডাচ তারকা ভার্জিল ভ্যান ডাইক, দক্ষিণ কোরিয়ার সন হিউয়েন মিন এবং মেক্সিকোর গিলের্মো ওচোয়াদের।

এ ছাড়া তালিকায় আছেন আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্ডি, ব্রাজিলের কাসেমিরো, বসনিয়ার এডিন জেকো এবং স্কটল্যান্ডের ক্রেইগ গর্ডনরাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০