Ritesh Beghi
২৯ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে। কম্পনের মাত্রা ছিল ৭.১। এতে নিহতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বুধবার (২৯ জুলাই) তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। খবর এপি নিউজের।

প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে এবং উদ্ধারকাজ এখনো চলছে।

তিনি জানান, নিহতদের পাশাপাশি আরও অনেক মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর একটি শপিং সেন্টারের অংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকের কারণে এই ধসের ঘটনা ঘটে। এছাড়া একটি কাগজ কারখানার বিশাল চিমনিও ভেঙে পড়ে।

দেশটির দমকল বিভাগের তথ্য অনুযায়ী, কাশিমা শহরের এইয়ন মলের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে বেশ কয়েকজন আটকা পড়েন। এদিকে, নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কোম্পানির ইয়াতসুশিরো কারখানায় একটি চিমনি ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছে কুমামোতোর জরুরি উদ্ধারকারী দল।

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের বেশিরভাগই কুমামোতো প্রিফেকচারের বাসিন্দা। এছাড়া পাশের নাগাসাকি প্রিফেকচারেও সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে ৩ দমকলকর্মীর মৃত্যু

মানহানি মামলার রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ট্রাম্প

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

আন্দোলনকারীদের ‘আবর্জনা’ বলে কটাক্ষ কঙ্গনার, পালটা জবাব অভিজিতের

আবাসিক ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, নিহত ৩

যে হত্যাকাণ্ডে কেঁদেছিল দেশবাসী, শুধু কান্নার অধিকার ছিল না স্ত্রী-কন্যার

ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউ’র পর্যবেক্ষণ আমলে নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

সহসাই কাটছে না গ্যাস সংকট

রণবীরের ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

বিশ্ব বাঘ দিবস আজ

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

১১

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

১২

ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ

১৩

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

১৪

মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

১৫

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮

১৬

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

১৭

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

১৮

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৯

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

২০