Ritesh Beghi
২৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

বলিউডের পরিচালক-প্রযোজক ও উপস্থাপক করণ জোহরের জনপ্রিয় চ্যাটশো ‘কফি উইথ করণ’-এর নবম সিজন নিয়ে ইতোমধ্যে জল্পনা-কল্পনা তুঙ্গে। এবার কারা আসতে পারেন অতিথি আসনে, তা নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। 

তবে জানা গেছে, নতুন সিজনের প্রথম পর্বের অতিথি হিসেবে আসছেন বলি ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। ভাইজান নাকি নিশ্চিত করেছেন, তিনি আসবেন। সাধারণত দুই তারকাকে একসঙ্গে ডাকেন করণ জোহর। একই আসনে বসে নানা বিষয়ে কথা বলেন তারা। তাই প্রশ্ন উঠছে— ভাইজানের সঙ্গে এবার পাশে বসবেন কে?

বাস্তবে সালমান একাকী। তার জীবনে একের পর এক নারী এসেছেন। একাধিকবার প্রেম ও বিচ্ছেদ হয়েছে তার। তবে এখনো তিনি অবিবাহিত। যদিও সে বিষয়টি জাহির করেই প্রকাশ করেন ভাইজান। এবার এ নিয়েও কথা হবে ‘কফি উইথ করণ’-এ। কারণ এখানেও নাকি একাই আসছেন তিনি।

প্রথম তিনটি সিজনে এ অনুষ্ঠানে আসেননি অভিনেতা। চতুর্থ সিজনে প্রথমবার এসেছিলেন তিনি। সেই পর্বে তার সঙ্গে ছিলেন তার বাবা তথা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানও। পরে পঞ্চম সিজনে ভাই আরবাজ খান ও সোহেল খানের সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন সালমান খান। কিন্তু এবার তিনি একা আসছেন। নবম সিজনেই প্রথমবার একক অতিথি হিসেবে ‘কফি উইথ করণ’-এ দেখা যাবে সালমানকে। করণ জোহরের অনুষ্ঠানে সালমানের পর্বগুলো বরাবরই নজর কেড়েছে। আজও সেগুলো নিয়ে আলোচনা হয়। তাই ৬১ বছরে এসে সালমান কেমন খোলামেলা কথা বলেন, তা দেখতে আগ্রহী তার ভক্ত-অনুরাগীরা।

গত কয়েক বছরে বেশ কয়েকটি বিতর্কের জেরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন ভাইজান। কখনো তার একের পর এক সিনেমা ব্যর্থ হয়েছে, আবার কখনো তার কাছে এসেছে পরপর হুমকি, কখনো চেহারার জন্য খবরে উঠে এসেছেন তিনি। এমনই নানা বিষয় তিনি কথা বলবেন কিনা, তাই দেখার অপেক্ষায় তার ভক্ত-অনুরাগীরা।

আগামী অক্টোবর কিংবা নভেম্বর অথবা দীপাবলির উৎসবের সময়ে নতুন সিজনটি শুরু হতে পারে বলে জানা গেছে। তবে এবার ‘কফি উইথ করণ’ দেখা যাবে জিও হটস্টারে। করণ জোহর আগেই জানিয়েছিলেন, নতুন সিজনে অনুষ্ঠানের ধরনেও কিছু পরিবর্তন আসবে।

এদিকে সামাজিক মাধ্যমে ‘কফি উইথ করণ-৯’-এর একটি সম্ভাব্য অতিথি তালিকা ছড়িয়ে পড়েছে। যদিও নির্মাতাদের তরফে এখনো কোনো নাম নিশ্চিত করা হয়নি। তবে এ তালিকায় রয়েছেন— অভিনেতা ভিকি কৌশল ও দিলজিৎ দোসাঞ্ঝ, আমির খান, অক্ষয় খান্না ও সাইফ আলি খান, সময় রায়না ও ফারাহ খান, অহান পাণ্ডে ও অনীত পদ্দা, বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা এবং জয়া বচ্চন, কাজল ও কারিনা কাপুর খানের নাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০