news desk
৯ মে ২০২০, ৫:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বব্যাপী ৪০ লাখের বেশি করোনা আক্রান্ত , মৃত্যু প্রায় ৩ লাখ

নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৪০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে প্রাণ হারিয়েছেন পৌনে ৩ লাখের বেশি রোগী।

গবেষণামূলক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের দেওয়া সবশেষ হিসেব অনুযায়ী, এই প্রতিবেদন লিখা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৯ হাজার ৪৭২। বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৯১৪ জনের।

করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ এখন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ২৮ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় সবার শীর্ষে রয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৩ লাখ ২০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭৮ হাজার ৫৭৭ জন মারা গেছেন।

দেশটিতে সবচেয়ে খারাপ পরিস্থিতি জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্যে। শুধু নিউইয়র্কে শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪০ হাজারের বেশি। সেখানে মারা গেছে ২৬ হাজার ২৪৩ জন। নিউইয়র্কে যত মানুষ আক্রান্ত হয়েছে বিশ্বের অন্য কোনো দেশে তত আক্রান্ত নেই।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে স্পেনে ২ লাখ ৬০ হাজারের বেশি। আক্রান্তদের মধ্যে ২৬ হাজার ৩০০ জন মারা গেছেন। এছাড়া ২ লাখ ১৫ হাজার সংক্রমিত ও ৩০ হাজার ২০০ মৃত্যু নিয়ে স্পেনের পরই ইতালির অবস্থান। করোনায় মৃত্যু ৩১ হাজার ছাড়িয়েছে যুক্তরাজ্যেও। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১১ হাজার।

আক্রান্তের দিক দিয়ে রাশিয়ার অবস্থান পঞ্চম। সেখানে শনাক্ত ১ লাখ ৮৮ হাজারের বেশি রোগীর ১ হাজার ৭২৩ জন মারা গেছেন। এছাড়া ফ্রান্সে কোভিড-১৯ পজিটিভ হিসেবে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। দেশটিতে করোনায় প্রাণহানির সংখ্যা ২৬ হাজার ২৩০। জার্মানিতে মৃতের সংখ্যা ৭ হাজার ৫০০ প্রায়।

চীনের শনাক্ত ৮৪ হাজার রোগীর মধ্যে ৪ হাজার ৬৩৭ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন প্রায় ৭৮ হাজার। এরপর কানাডায় আক্রান্তের সংখ্যা ৬৬ হাজারের বেশি। মারা গেছে সাড়ে ৪ হাজার। পেরুতে আক্রান্ত ৫৮ হাজারে মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৬২৭ জনের।

বাংলাদেশে এ পর্যন্ত ১৩ হাজার ১৩৪ জন আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৬ জন।

করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে বিশ্বজুড়ে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭৮ হাজার রোগী। আক্রান্ত বেশি হওয়ায় সবচেয়ে বেশি সুস্থ হয়েছে যুক্তরাষ্ট্রে ২ লাখ ২০ হাজার সুস্থ হয়ে উঠেছেন। এরপর জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৭০ হাজারের মধ্যে ১ লাখ ৪০ হাজার সুস্থ। স্পেনে এই সংখ্যাটা ১ লাখ ৬৮ হাজার ৪০০ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০