news desk
১১ মে ২০২০, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪৩টি পণ্যের উৎপাদন-বিক্রি নিষিদ্ধ করেছে জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান-বিএসটিআই

নিজস্ব প্রতিনিধিঃ
বিএসটিআই মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় ৪৩টি পন্যের উৎপাদন বিক্রি নিষিদ্ধ করেছে। ১০ ব্র্যান্ডের সরিষার তেল, সাত ব্র্যান্ডের গুঁড়া মসলা, ৭ ব্র্যান্ডের লবণ।

এসব পন্যের মধ্যে ৩৩ ধরনের বিভিন্ন ব্র্যান্ডের খাদ্যপণ্য। সুরেশ সরিষার তেল, ড্যানিশের তিন ধরনের গুঁড়া মসলা, পূবালীর লবণ এবং বোম্বে সুইটসের আলুজ চিপসও রয়েছে। এর বাইরে রয়েছে রাজশাহীর কয়েকটি ফিলিং স্টেশনের ১০ ধরনের জ্বালনি তেল।সোমবার ১১ মে বিএসটিআইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খোলাবাজার থেকে বিভিন্ন পণ্য কিনে ল্যাবরেটরিতে পরীক্ষা করে ওই ৪৩ পণ্যে নির্ধারিত মানের উপস্থিতি পাওয়া যায়নি।এসব কোম্পানিগুলোকে পণ্যের মানের উন্নয়ন ঘটিয়ে পুনরায় অনুমোদন নেওয়ার আগ পর্যন্ত এসব পণ্য উৎপাদন, সরবরাহ, বিপণন ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সরিষার তেল

নরসিংদীর অন্নপূর্ণা অয়েল মিলসের সুরেশ ব্র্যান্ডের সরিষার তেল

ময়মনসিংহের মুক্তাগাছার বেঙ্গল অয়েল মিলসের চাওলি ফ্লাওয়ার ব্র্যান্ডের সরিষার তেল

ময়মনসিংহের বিএল অয়েল মিলসের রুবি ব্র্যান্ডের সরিষার তেল

ময়মনসিংহের পদ্মা অয়েল মিলসের হিলসা ব্র্যান্ডের সরিষার তেল

ময়মনসিংহের রূপন অয়েল মিলসের রিং ব্র্যান্ডের সরিষার তেল

নরসিংদীর লোকনাথ অয়েল মিলসের টাইগার ব্র্যান্ডের সরিষার তেল

নারায়ণগঞ্জের শক্তি এডিবল প্রোডাক্টস লিমিটেডের শক্তি ব্র্যান্ডের সরিষার তেল

গাজীপুরের তুরাগ অয়েল মিলসের তুরাগ ব্র্যান্ডের সরিষার তেল

নারায়ণগঞ্জের এস কে এগ্রো ফুড প্রসেসরের সরিষার তেল

ঢাকার প্রমি এগ্রো ফুডস লিমিটেডের প্রমি ব্র্যান্ডের সরিষার তেল

 

ভোজ্য তেল

 

জামালপুরের আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কল্যাণী ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল

রংপুরের বদরগঞ্জের আনিস স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অলিন

লালমনিরহাটের পাটগ্রামের ঈসমাইল স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অলিন

লালমনিরহাটের পাটগ্রামের গরিবুল্লাহ শাহ স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড সয়াবিন অয়েল

 

গুঁড়া মসলা

 

নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডস এর ড্যানিশ ব্র্যান্ডের ধনিয়ার গুঁড়া

নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডস এর ড্যানিশ ব্র্যান্ডের কারি পাউডার (বিফ মাসালা)

নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডস এর ড্যানিশ ব্র্যান্ডের কারি পাউডার (চিকেন মাসালা)

নারায়ণগঞ্জের আইডিয়াল এগ্রো প্রোডাক্টস লিমিটেডের আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার

ঢাকার ফোর স্টার ফুড প্রোডাক্টসের ফোর স্টার ব্র্যান্ডের কারি পাউডার (বার বি-কিউ মাসালা)

ঢাকার এ জেড এ আইডিয়াল এগ্রো ফুড এন্ড বেভারেজ এর এ জেড এ আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার (মিট কালা ভুনা মাসালা)

ঢাকার আরামবাগের ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্সের আমদানি করা OTTOGI CURRY HOT ব্র্যান্ডের কারি পাউডার

 

লবণ

 

নারায়ণগঞ্জের সুরভী সল্ট আয়োডেশনের ডলফিন ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ

নারায়ণগঞ্জের সপ্তডিঙ্গা সল্ট ইন্ডাস্ট্রিজের মেয়র ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ

নারায়ণগঞ্জের পূবালী সল্ট ইন্ডাস্ট্রিজের পূবালী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ

নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের টমেটো ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ

নারায়ণগঞ্জের নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজের তৃপ্তি ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ

নারায়ণগঞ্জের প্রগতি সল্ট ইন্ডাস্ট্রিজের দিগন্ত ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ

নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের আলী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ

 

অন্যান্য খাদ্যপণ্য

 

নারায়ণগঞ্জের বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড-২, এর বোম্বে আলুজ ব্র্যান্ডের চিপস (আলুজ)

নেত্রকোণার প্রিয়া ফুড প্রোডাক্টসের প্রিয়া স্পেশাল ব্র্যান্ডের প্রিয়া লাচ্ছা সেমাই

ঢাকার ধামরাইয়ের সাউদিয়া ফুড প্রোডাক্টসের সাউদিয়া ব্র্যান্ডের লাচ্ছা সেমাই

গাজীপুরের ময়মনসিংহ এগ্রোর সান ড্রপ ব্র্যান্ডের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল জুস (এলোভেরা)

ঢাকার আরামবাগের ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্সের আমদানি করা রিফাইন্ড সুগার

 

জ্বালানি তেল

 

 

রাজশাহীর পবার আসাদুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন)

রাজশাহীর পবার আসাদুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল)

রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন- রেগুলার (পেট্রোল)

রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল

রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল

রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল

রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন)

রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন- রেগুলার (পেট্রোল)

রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন)

রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন – রেগুলার (পেট্রোল) ।

বিএসটিআইএর সিএম বিভাগের সহকারী পরিচালক রিয়াজুল হক বলেন, “যেসব খাদ্যপণ্যের মান খারাপ পাওয়া গেছে সেগুলো ব্যাচ ধরে ধরে নিষিদ্ধ করা হয়েছে। আর যেসব জ্বালানি তেলের মান বাংলাদেশ স্ট্যান্ডার্ডের নিচে নেমে গেছে সেগুলোর বিক্রি বন্ধ রাখতে ফিলিং স্টেশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এসব তেল কোন পর্যায়ে দুষিত হয়েছে সেটা প্রমাণের দায়িত্ব সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোর।”

দেশে উৎপাদিত ও বিপণন হওয়া ১৮১টি পণ্যের বাধ্যতামূলক মান সনদ দিয়ে থাকে বিএসটিআই।

বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে রোজা উপলক্ষে সার্ভিল্যান্স টিমের মাধ্যমে বিভিন্ন পণ্যের ৫২১টি নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করার কথা জানানো হয়েছে ।

প্রথম ধাপে ২৫১টি নমুনা পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে এর আগে ১৭টি পণ্য নিষিদ্ধ ঘোষণা করে বিএসটিআই। বাকি আরও ২৭০টি নমুনার পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এবার ৪৩টি পণ্য নিষিদ্ধ করা হল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০