news desk
২০ সেপ্টেম্বর ২০১৯, ৮:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুলের জমি ক্রয় সংক্রান্ত ঢাকা থেকে আগত প্রতিনিধি দলের সাথে জেদ্দায় আলোচনা সভা

মোহাম্মদ ফিরোজ, সৌদি আরব প্রতিনিধি:

সৌদি আরবে বসবাসরত প্রবাসী সন্তানদের লেখাপড়ার সুব্যবস্থার জন্য সৌদি আরবের জেদ্দায় নিজস্ব ভবনে স্কুল স্থাপনের লক্ষ্যে স্কুলের জমি ক্রয় সংক্রান্তে ঢাকা হতে আগত প্রতিনিধি দলের সাথে গত১৮ সেপ্টেম্বর ২০১৯ রাত ৯ টায় জেদ্দাস্থ কনস্যুলেট প্রাঙ্গনে স্কুলের অভিভাবক ও কমিউনিটি নেতৃবৃন্দের এক “আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড এর মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস স্বাগত বক্তব্য প্রদান রাখেন। এরপর তাঁর আমন্ত্রণে উপস্থিত অভিভাবক, কমিউনিটি নেতৃবৃন্দ, জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজী শাখার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জেদ্দায় প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য বাংলাদেশ সরকারের উদ্যোগে জেদ্দায় বাংলা ও ইংরেজী স্কুলের জন্য জমি ক্রয় ও ভবন নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

ঢাকা হতে আগত উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্য শোনেন এবং বাংলাদেশ সরকারের নিকট এসব কথা তুলে ধরে একটি যৌক্তিক সমাধানের উদ্যোগ নিবেন বলে প্রবাসীদের আশ্বত্ব করেন।

এছাড়া, উক্ত আলোচনায় সভায় ঢাকা থেকে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডেপুটি চীফ শেখ মোহাম্মদ শরীফ উদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক কাজী জিয়াউল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপসচিব আনোয়ারুল হক।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন।

আলোচনা সভায় ব্যবসায়ীগণ, মুক্তিযোদ্ধাবৃন্দ, কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতির সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ, মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য শ্রেনী-পেশার প্রবাসীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০