news desk
২১ মে ২০২০, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানী উত্তরায় পুলিশের ২০ টাকার জন্য অটো রিক্সা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে পুলিশ যখন জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় কাজ করছে। সবাই যখন পুলিশের মানবিক রূপের সাথে পরিচিতি হচ্ছে এমন সময় নিজের দানবিক রূপ দেখালেন উত্তরার পশ্চিম থানার এর এক পুলিশ সদস্য। উত্তরা পশ্চিম থানার এস আই নাহিদ পারভেজ এর লাঠির বাড়িতে অটোরিক্সা চালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। দুপুরে রাজধানীর উত্তরার সুইচগেইট এলাকায় এস আই নাহিদ পারভেজ এর লাঠির আঘাতে অটো রিক্সার ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীদের জানায়, পুলিশের লাঠির বাড়িতে অটো রিক্সার ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার শিকার হয়ে অটো রিক্সা ড্রাইভার সহ আরোহী ,ইমাম (২৫) ও উজ্জল (৩০) গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে টঙ্গী সরকারি হসপিটালে নেয়া হলে ইমাম হসপিটালের কর্তব্যরত চিকিৎসক রিক্সা চালককে মৃত ঘোষনা করে।

স্থানীয়দের অভিযোগ, সুইচ গেট এলাকায় অবস্থানরত চেকপোস্টিতে থাকা পুলিশ সদস্যরা প্রতিটি অটোরিক্সা ও ভেন ড্রাইভার দের কাছ থেকে ২০ টাকা করে নিচ্ছিল এ সময় ওই চলন্ত অটো রিক্সাটি চেকপোস্ট অতিক্রম করার সময় উত্তরা পশ্চিম থানার এসআই নাহিদ পারভেজ তার হাতের লাঠি দিয়ে অটোরিকশা চালককে আঘাত করে এবং অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ইমাম অটোরিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় পরে তাকে হসপিটালে নিয়ে গেলে তিনি সেখানেই মারা যায়।
সুইচ গেট বেড়িবাঁধ এলাকার রাস্তা অবরোধ করে মৃত ইমাম এর আত্মীয়-স্বজন ও এলাকাবাসী । মৃত ইমামের ভাই বলেন, উত্তরা পশ্চিম থানার চাঁদাবাজি ও ইমামের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।

তবে পুলিশের দাবি, ঘটনার সাথে পুলিশের কোন সম্পর্ক নেই, সম্পূর্ণ দোষ অটোরিকশা চালকের । এ বিষয় বিস্তারিত জানাতে এস আই নাহিদ পারভেজ এর মুঠো ফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০