news desk
৩০ মে ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নৌ-ডাকাত লাদেন সরকার সিআইডির অভিযানে আটক

নিজস্ব প্রতিবেদক : নৌপথে ডাকাত দলের সক্রিয় সদস্য রিপন সরকার লাদেন (৪০)কে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার থেকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের সিআইডি।

শুক্রবার (২৯ মে) সিআইডির ইন্সপেক্টর গাজী মিজানুর রহমান এর নেতৃত্বে চাঁদপুরের মতলব উত্তরে একটি বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাত রিপন সরকার লাদেন (৪০) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সুগন্ধি গ্রামের সুজা উদ্দিন সরকারের ছেলে।

সিআইডি সূত্রে জানা যায়, রিপন সরকার লাদেন ডাকাতি, জলদস্যু, চাঁদাবাজি, মাদক ব্যবসা’সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাÐের সাথে জড়িত। ডাকাত গ্রেফতারের ব্যাপারে সিআইডির ইন্সপেক্টর গাজী মিজানুর রহমান জানান, ২০২০ সালের ৭ জানুয়ারি বন্দর থানার একটি মামলা সিআইডি’র কাছে হস্তান্তর করা হলে চাঁদপুর জেলার মতলব উত্তরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত রিপন সরকার ওরফে লাদেনকে গ্রেফতার করি। নারায়ণগঞ্জের বন্দর থানায় ডাকাতি মামলার নং হলো ৭ (১)২০।

মিজানুর রহমান বলেন, নারায়নগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুললে আসামি রিপন সরকার লাদেন ডাকাতি, জলদস্যু, মাদক ব্যবসা’সহ সন্ত্রাসী বিভিন্ন কাজের সাথে সংযুক্ত স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দী প্রদান করে।

তিনি আসামীর ব্যাপারে বলেন, তারা ট্রলার যোগে নদী উপক‚ল এলাকা’সহ বসতবাড়ীতে ডাকাতি সংঘঠিত করে আসছিল। আমরা অপরাপর পলাতক আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০