news desk
৩১ মে ২০২০, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গার হত্যা মামলার পলাতক আসামী আসলাম যশোর থেকে গ্রেপ্তার

ফরিদপুর :: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শহীদ শেখ (৪৮) হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আসলাম ফকিরকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার সকাল ৬টার দিকে যশোরের চৌগাছা উপজেলার কলেজপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে র‌্যাব-৮ এর একটি দল তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাকে ফরিদপুর ক্যাম্পে নিয়ে আসা হয়। আসলাম ফকির ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত শুকুর ফকিরের ছেলে।

র‌্যাব-৮ সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক দেবাশীষ কর্মকার সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি হত্যা মামলার পলাতক আসামি হিসেবে আসলাম ফকিরকে যশোরের চৌগাছা থানার কলেজপাড়া থেকে আজ সকালে গ্রেপ্তার করার পর তাকে ভাঙ্গা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, গত ২২ এপ্রিল আসলাম ফকিরের বিরুদ্ধে ভাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে শহীদ শেখ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের হয় (থানার মামলা নং-২০ তারিখ-২২/০৪/২০২০ইং, ধারা-১৪৩/৩২৩/৩০২/৪৪৭/ ৪৪৮/৪২৭/১১৪/৩৪)। ওই মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, গত ২২ এপ্রিলের পর থেকে আসলাম ফকির কমপক্ষে পাঁচবার স্থান বদল করে। মে মাসের মাঝামাঝি সময়ে নিজেকে একজন প্রবাসী পরিচয় দিয়ে চৌগাছার কলেজপাড়ার ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠেন তিনি। আসলাম ফকির অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে চেয়েছিলেন। তার আগেই র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রসঙ্গত, ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের চেয়ারম্যান একেএম সাহেদ আলী ওরফে সাহেব মিয়া হত্যা মামলায় আসলাম ফকির ও অপর দুই আসামি তারা মৃধা ও ইমারত আলীকে মৃত্যুদণ্ড প্রদান করে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালত। আসামিদের আপিলে হাইকোর্টে এ রায় বহাল রাখে।

২০১৪ সালের ১৩ নভেম্বর আসলাম ফকিরের ফাঁসি কার্যকরের দিন ধার্য হয়। জেলা ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনসহ সকলকে চিঠি দিয়ে প্রস্তুতও থাকতে বলা হয়েছিল। কিন্তু ফাঁসির একদিন আগে অস্বাভাবিক আচরণের কারণে তার ফাঁসি স্থগিত হয়ে যায়। ওইদিন দ্বিতীয় দফায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন তিনি। সাধারণ ক্ষমায় তার ফাঁসি মওকুফ করে ১৪ বছরের সাজা দেয়া হয়। কারাগারে সদাচরণের কারণে সাজা কমিয়ে ১৩ বছর দুইদিন কারাভোগের পর ২০১৭ সালের ২৫ আগস্ট গাজীপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান আসলাম ফকির।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি নিজ এলাকায় এসে আবারও স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির মাঠে সক্রিয় হন। এরপর আবার তার হুকুমে আওয়ামীলীগের প্রতিপক্ষের সাথে সংঘর্ষে তার মদদে আরও একটি হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে অভিযোগ উঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে?

মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক

সমঝোতা চুক্তি ইরানের আগ্রহ নয়, মার্কিন মরিয়াভাবের ফসল: খামেনি

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

১০

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

১১

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

১২

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৩

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১৪

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৬

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৭

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৮

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৯

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

২০