news desk
৮ জুন ২০২০, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর শহর আ’লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৯  আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার

ফরিদপুর : ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ক্ষমতাসীন দলের ৯ জনকে আটক করেছে পুলিশ। জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল সাহার বাড়িতে হামলার ঘটনার সুত্রতায় তাদেরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুটি শর্টগান, ৫টি বিদেশী পিস্তলসহ ৭টি আগ্নেয়াস্ত্র, ২৮১ রাউন্ড গুলি, বিদেশী মদ, ৩ হাজার ইউএস ডলার ও ৯৮ হাজার ভারতীয় মুদ্রা, বাংলাদেশী ২৯ লক্ষ টাকা, ৬০ হাজার কেজি চাউল ও পাঁচটি পাসপোর্ট জব্দ করা করেছে পুলিশ।

রোববার রাত ১১টার দিকে তাদের আটক করার পর আজ সোমবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে সাংবাদিকদের কাছে এসব তথ্য  প্রকাশ করা হয়। এসময় পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল সাহার বাড়িতে হামলার ঘটনা ছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানানো হয়।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, সহযোগী রেজাউল করিম বিপুল, আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন সুলতানা বন্যা মন্ডল, ছাত্রলীগ নেতা এনামুল ইসলাম জনি, অমিয় সরকার, বর্ধিত ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, সাবেক ৬ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন ও জাহিদ খান।

এদিকে, সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলকে গ্রেপ্তার খবরে আনন্দ মিছিল ও বিক্ষোভ বের করে আওয়ামী লীগের একাংশ। ফরিদপুরে প্রেসক্লাবের সামনে সোমবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর কোতয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অমিতাভ বোস। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মনিরুল হাসান মিঠু, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৬ মে রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল সাহার বাড়িতে দুই দফা হামলা হয়। এ ঘটনায় তার পরিবার থেকে গত ১৮ মে একটি মামলা করা হয় থানায়। সেই মামলায় গোয়েন্দ তদন্তে তাদের নাম আসে। এর পরই তাদেরকে আটক করা হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে?

মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক

সমঝোতা চুক্তি ইরানের আগ্রহ নয়, মার্কিন মরিয়াভাবের ফসল: খামেনি

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

১০

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

১১

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

১২

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৩

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১৪

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৬

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৭

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৮

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৯

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

২০