news desk
২৮ জুলাই ২০২০, ৬:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বার কাউন্সিলের লিখিত পরীক্ষারজারি করা নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক : আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষার জন্য গতকাল সোমবার (২৭ জুলাই) জারি করা নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) তিন হাজার ৫৯০ জন শিক্ষার্থীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সোমবার নোটিশ দেয় বার কাউন্সিল। এতে বলা হয়েছে, ‘এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পরপর দুইবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করে জারিকৃত গেজেটে (২০১৮ সালের ১৯ ডিসেম্বর প্রকাশিত) বিদ্যমান রুলস সংশোধন করে ‘ইহা অবিলম্বে কার্যকর হইবে মর্মে’ উল্লেখ রয়েছে।

এই সংশোধনীটি করা হয় ২০১৮ সালের ১৯ ডিসেম্বর। ফলে ওই তারিখের আগে যারা একবার লিখিত পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হয়েছেন তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। তবে যদি সরকার ওই সংশোধনীটির প্রয়োগ ভূতাপেক্ষভাবে প্রয়োগ করার উল্লেখ করে কোনো সংশোধনী প্রদান করে কেবল সেক্ষেত্রে ২০১৮ সালের ১৯ ডিসেম্বরের পূর্বে যারা একবার লিখিত পরীক্ষা দিয়েছেন তারাও দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দিতে পারবেন।

নোটিশের ‘উক্ত তারিখের পূর্বে যারা একবার লিখিত পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হয়েছেন তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না’-এই অংশটুকু গতবছর ১৫ সেপ্টেম্বর বার কাউন্সিল কর্তৃক জারি করা নোটিশের (স্বারক নম্বর-বাবাকা/প্রশাসন/২০৬০) স্ববিরোধী হওয়ায় তা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে। গতকাল জারি করা নোটিশে ওই অংশটুকু জুড়ে দেওয়ায় ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩৫৯০ জন শিক্ষার্থী এবারের লিখিত পরীক্ষায় অংশ নিতে পারছেন না।

এসব শিক্ষার্থী এমসিকিউ পরীক্ষায় পাস করার পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। গতবছর ১৫ সেপ্টেম্বর জারি করা নোটিশে বলা হয়েছিল, এসব শিক্ষার্থীর এমসিকিউ পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন নেই। একারণে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় এসব শিক্ষার্থী অংশ নেননি।

কিন্তু গতকাল বার কাউন্সিলের জারি করা নোটিশে ওইসব শিক্ষার্থীদের পরীক্ষায় বাস রুদ্ধ করা হয়েছে। বার কাউন্সিলের এই স্ববিরোধী নোটিশে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা হাইকোর্টে রিট আবেদন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০