news desk
২৯ জুলাই ২০২০, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ শাহাউর রহমান বেলালের কথায় কলকাতা থেকে মুক্তি পাচ্ছে ‘বন্ধু মুচকি মুচকি হাসে’

বিনোদন প্রতিবেদক:  এই প্রথম বাংলাদেশী তরুণ প্রজন্মের গীতিকার সাংবাদিক শেখ শাহাউর রহমান বেলালের লেখা একটি গান ভারতের কলকাতা থেকে মুক্তি পেতে চলেছে। গানটিতে কন্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী সোমালিয়া বিশ্বাস। এই মিউজিক্যাল ভিডিওটি মুক্তি দেখতে পাবেন ইউটিউব চ্যানেল ও ফেসবুকে।
বৃহস্পতিবার কলকাতার পরিচালক উত্তম মজুমদার নিজেই এ কথা জানিয়েছেন।

শিল্পী এতে গেয়েছেন, ‘বন্ধু মুচকি মুচকি হাসে’ গানটি। গানটি সুর করেছেন অর্পিত বসু, সংগীত আয়োজনে আছেন গোপাল দাস, চিত্র গ্রহণে রয়েছেন মানষ দত্ত/অনিমেষ, সম্পাদনায়- মানষ দত্ত। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন- অনিন্দিতা ও এম রানা। মেকাপ করেছেন- সুষ্মিতা।

কলকাতার চারটি লোকেশনে গানটির শুটিং হয়। মচরেন্দ্রপুর, রাজভল্লবপুর, উলডানা ও খালপাড়া এলাকায় মনোরম স্থানে শুটিং এর মাধ্যমেই ফুটে উঠে গ্রামের দৃশ্য। গানটি জিডি ওয়েপ স্টুডিও থেকে রেকর্ডিং করা হয়। বলাকা বিনোদনের ব্যানারে এবারের ঈদে দেখতে পাবেন ইউটিউব চ্যানেল ও ফেসবুকে।

গানটি নিয়ে বাংলাদেশী গীতিকার সাংবাদিক শেখ শাহাউর রহমান বেলাল বলেন, গান প্রতিটি মানুষের মনের খোরাক। মনকে আনন্দদায়ক করে তুলতে গানের বিকল্প কিছু নেই। সবার জীবনেই প্রেম-ভালবাসা আসে। কেউ প্রকাশ করে আর কেউ করতে পারে না। পছন্দ অপছন্দের একটা বিষয় সবার মনেই থাকে। বিশেষ করে মনের মানুষ কিছু বললে বা লোক ভীড়ে প্রিয় মানুষটাকে দেখলে তখন মুচকি হাসি ছাড়া মনের ভাব প্রকাশ করার কোন মাধ্যম থাকে না। মুচকি হাসির মধ্যেই বুঝাতে চায় তার ভালবাসার কথা। এ থেকেই গানটি লেখা। আশা করি সকলের ভালো লাগবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০