news desk
৩০ জুলাই ২০২০, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এফবিতে প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা সাহেদের ছবি পোষ্ট : বাঘায় ছাত্রলীগ কর্মীকে মারধর

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহীর বাঘায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় থেকে টেনে হেচড়ে নিয়ে গিয়ে ছাত্রলীগের এক কর্মীকে বেদম পিটিয়েছেন কতিপয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। ওইসব ছেলেরা বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর সমর্থক বলে জানা গেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে থাকা রিজেন্ট হাসপাতালের বহুল আলোচিত চেয়ারম্যান সাহেদ করিম ওরফে রিজেন্ট সাহেদের একটি ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় তাকে পিটিয়ে জখম করা হয়।

গতকাল বুধবার দুপুরে বাঘা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়েব উদ্দিন লাভলুর দফতর থেকে মারতে মারতে নীচে নামিয়েও ছাত্রলীগ কর্মী শিমুল হোসেনকে বেদম মারধর করা হয় । ঘটনার পর প্রায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কর্তব্যরত চিকিৎসক শিরিন শারমিন বলেন, তার কপালে ৬টি সেলাই দেয়া হয়েছে এবং শরীরের বিভিন্নস্থানে কালশিরা দাগ রয়েছে। আহত ছাত্রলীগ কর্মী শিমুল বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকার। গত বছর রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছে।

শিমুলের বাবা সিরাজুল ইসলামের দাবি, তার ছেলের আঘাত গুরুতর। তার জীবন নিয়ে তারা শঙ্কিত। এ ঘটনায় তিনি বাদি হয়ে, বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র (৬নং ওয়ার্ড কাউন্সিলর) শাহিনুর রহমান পিন্টু,হিমেল,রিফাত ও সুমনসহ ১০জনের নাম উল্লেখ কওে অজ্ঞাত আরো ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

গত ২১ জুলাই শিমুল পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের সঙ্গে থাকা রিজেন্ট সাহেদের একটি ঘনিষ্ঠ ছবি এসকে শিমুল নামে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেখানে শিমুল লেখেন, ‘এক সাহেদ কারাগারে, লক্ষ সাহেদ ধরাছোঁয়ার বাইরে।’ এরপর থেকেই বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র (৬নং ওয়ার্ড কাউন্সিলর) শাহিনুর রহমান পিন্টু ও তার সহযোগীরা তাকে ফোনে গালাগাল ও প্রাণে মেরেফেলার হুমকি দিচ্ছিলেন। এ কারণে গত দু’দিন আত্মগোপনে ছিলেন। এদিকে জানা গেছে, ছাত্রলীগ কর্মী শিমুল পোস্টটি দেয়ার পর অব্যাহতভাবে হুমকি আসতে থাকায় এক ঘণ্টা পরই তা মুছে ফেলেন। এরপরও হুমকি চলছিল। অন্যদিকে নিজের বিপদ আঁচ করতে পেরে বুধবার দুপুর ১২টার দিকে বিষয়টি সমঝোতার জন্য শিমুল উপজেলা চেয়ারম্যান লাবলুর দফতরে যান ও ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন।

বাঘা উপজেলা চেয়ারম্যান লাবলু বলেন, শিমুল ছাত্রলীগ কর্মী। সে ক্ষমা চেয়ে বিষয়টি সমঝোতার জন্য আমার দফতরে এসেছিল। ওইসব ছেলেদেও সাথে বিষয়টি নিয়ে কথা বলতে বলতে সেখানে এ অনাকাক্ষিত ঘটনাটি ঘটে গেছে। বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বলেন, আমার নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে বিরুপ মন্তব্য করায় তাকে দলের ছেলে দুই/একটি চড় থাপ্পড় মেরেছে। বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে শিমুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০