news desk
৩১ জুলাই ২০২০, ৭:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার মোট ছয়টি জামাত

নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই দেশব্যাপী উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সেই উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাতের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার মোট ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয়টি সকাল ৭টা ৫০মিনিটে, তৃতীয়টি সকাল ৮টা ৪৫ মিনিটে, চতুর্থটি সকাল ৯টা ৩৫ মিনিটে, পঞ্চমটি সকাল সাড়ে ১০টায় এবং সর্বশেষ জামাত বেলা ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদুল ফিতরের মতো এবারও সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য নির্দেশিকা বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদের প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।

এ ছাড়া ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার নামাজের জামাতও খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। নামাজে মসজিদের কার্পেট বিছানো যাবে না। সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে বাসা থেকে জায়নামাজ নিয়ে আসবেন। বাসা থেকে ওযু করে আসতে হবে এবং ওযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

মসজিদে ওযুর স্থানে সাবান ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। মসজিদের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে। মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

শিশু, বৃদ্ধ, যেকোনো ধরনের অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা মসজিদে আসা থেকে বিরত থাকবেন। মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০