news desk
২৭ অগাস্ট ২০২০, ৫:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবী দুর্গার রূপে আসছেন মিমি

কলকাতা সংবাদতাতা : মহালয়ার ভোরে স্টার জলসার পর্দায় দেবী দুর্গার চরিত্রে দেখা যাবে তৃণমূল সাংসদ এবং টলিউডের হিরোইন মিমি চক্রবর্তীকে। থিম ‘অকাল বোধন’এবং পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায়।

ক্যামেরার সামনে উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেয়ে মিমিকে অনেক চরিত্রে দেখা গেলেও, এই প্রথমবার দুর্গার চরিত্রে অভিনয় করেন তিনি। প্রথমবার এমন এক ভূমিকায় কাজ করে কেমন অভিজ্ঞতা হলো সাংসদ তথা অভিনেত্রীর, তা জানালেন প্রাইম টিভি বাংলাকে।

‘প্রথমবার দুর্গার চরিত্র করছি, ভালো লাগছে, তবে একেবারে অন্যরকম অভিজ্ঞতা। পাশাপাশি একটা চাপা টেনশনও রয়েছে, এতদিন যারা মহালয়ায় দুর্গা করেছেন তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করাটা চ্যালেঞ্জের তো বটেই,’ বললেন মিমি।

করোনার আবহে পূজা কেমন কাটবে তা নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে কিন্তু মহালয়ার প্রস্তুতিতে ঘাটতি রাখেননি স্টার জলসা চ্যানেলের কর্মকর্তারা। অকাল বোধনের থিমে মহালয়ার অনুষ্ঠানটি সাজিয়েছেন কলকাতার সব সেরা তারকাদের নিয়ে।

রাম-সীতা চরিত্রে থাকছেন জিতু কমল ও মধুমিতা সরকার। রাবণ সাজছেন রাজেশ শর্মা। এঁদের নিয়েই শুটিং শুরু করলেন কমলেশ্বর। শ্যুটিং-এর কাজ শেষ। পোস্ট শ্যুট কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। দুর্গা চরিত্রের অভিনয় কেমন লাগল তা নিয়ে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন মিমি।

‘একই দিনে একাধিক পরিবর্তন ছিল। এত গয়না, বেনারসি পরে ‘ফাইট সিক্যুয়েন্স’ শ্যুট করা বেশ কঠিনই হয়েছিল।’

তবে সব মিলিয়ে ‘অকাল বোধন’ দর্শকদের মনে দাগ কাটবে বলেই আশাবাদী মিমি। আরুনি প্রার্থনা করেছেন যে মায়ের আবির্ভাবের সঙ্গে সঙ্গে কেটে যায় করোনার করাল ছায়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১০

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১১

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১২

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৩

চীনের পথে প্রধানমন্ত্রী

১৪

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

১৮

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১৯

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

২০