news desk
১৭ সেপ্টেম্বর ২০২০, ৭:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিন আসামির হুবহু একই ধরনের জবানবন্দি: ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের নগরকান্দায় অন্তর নামের এক স্কুলছাত্র খুনের মামলায় ১৬৪ ধারায় তিন আসামির হুবহু একই ধরনের জবানবন্দি গ্রহণ করায় ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট। তাকে আগামী ৮ অক্টোবর স্বশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

হত্যা মামলার আসামিদের জামিন সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে বুধবার আসামিদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট নুসরাত ইয়াসমিন। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রুহুল কুদ্দুস কাজল।

জামিন শুনানিতে ব্যারিস্টার কাজল আদালতকে বলেন, ২০১৮ সালের ২৮ জুন একদিনে তিন ঘণ্টার মধ্যেই ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। তিনজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি হুবহু একই রকম। যা আইন অনুযায়ী হয়নি।

পরে আদালত এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলামকে তলব করেন। একইসঙ্গে আসামিদের আপিল শুনানির জন্য গ্রহণ করেন।

আইনজীবী নুসরাত ইয়াসমিন বলেন, ২০১৮ সালের ৭ জুন রাতে অপহরণের পর ওই রাতেই গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে অন্তরকে হত্যা করা হয়। ওই মামলার দুই আসামি আজিজুল শেখ ও আশরাফ শেখ ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করেন। ‌

আইনজীবী নুসরাত জানান, ট্রাইব্যুনালের ওই আদেশের বিরুদ্ধে দুই আসামি হাইকোর্টে জামিন চেয়ে আপিল আবেদন করেন। আজ আপিল শুনানিতে সেই দুজনসহ তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি একই রকম হওয়ার বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করেন আদালত। বর্তমানে অন্তর হত্যা মামলাটি ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০