Publisher
২৫ সেপ্টেম্বর ২০২০, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গা-খুলনা মহাসড়কে বাসের চাপায় মাহেন্দ্রর দুই যাত্রী নিহত আহত ৯

দক্ষিনাঞ্চল অফিস :: ফরিদপুরের ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ- কান্দি সীমান্ত এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাশুড়ী ও পত্রবধূ নিহত হয়েছেন। এসময় ড্রাইভারসহ আহত হয়েছেন ৯ জন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আটরশি জাকের মঞ্জিল থেকে মাহেনদ্র করে তারা বাড়ী ফেরার পথে তাদের বহনকারী মাহিন্দ্রকে অজ্ঞাত একটি বাস পিছন থেকে চাঁপা দিলে মাহিন্দ্রটি দুমড়ে মুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলে শাশুড়ি রাজিয়া বেগম (৬০) তার পুত্রবধূ মিনা বেগম (৪৫) নিহত হন। এদের সকলের বাড়ী গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট ইউনিয়নের বরইতলা গ্রামে।

আহতরা হলেন নিহত মিনা বেগমের মেয়ে মিতু (২৫) মেয়ে জামাই শফিউল (৩০), নাতি ফাহিম (৮) ছেলে হৃদয় (১৫) তার ভাশুরের মেয়ে রোমা (২৫), তার ভাই রাকিব (১৮) মোহাম্মাদ আলী (৫) ও একই গ্রামের উজির আলীর ছেলে মাহেন্দ্র চালক কামরুল (৪৭)।

আহতদের প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সকলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত রাজিয়া বেগমের নাতি রাকিব বলেন, সকালে বাড়ি থেকে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে দাদু ও চাচী সহ চাচাতো বোন তার জামাইসহ পরিবারের সবাই একটি মাহেন্দ্র নিয়ে আটরশির জাকের মঞ্জিলে এসেছিলাম। বিকালে বাড়ি ফেরার পথে পিছন দিক থেকে একটি বাস আমাদের মাহেনদ্রক চাঁপা দিয়ে চলে যায়। এসময় দাদী ও চাচী নিহত হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল রানা বলেন, চালকসহ একটি পরিবারের ১০ থেকে ১১ জন একটি মাহিন্দ্র যোগে কাশিয়ানিতে ফিরছিল।
তিনি আরও বলেন মুনসুরাবাদ সেতুর পার হয়ে ও পাড়ে গেলে পিছন থেকে অজ্ঞাত একটি বাস তাদের চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নিয়ে গেলে আরেক জন মারা যায়। রাজিয়া বেগমের লাশ আমরা পরিবারের নিকট হস্তান্তর করেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০