news desk
১৩ অক্টোবর ২০২০, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে মোটরসাইকেল পিকআপ ভ্যানের সংঘর্ষে আরোহী নিহত

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর ) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফাহাদ শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। তাইজুল ইসলাম শেখ নামে একজন আহত হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল মহাসড়কের নলছাটা নামকস্থানে। নিহত ফাহাদ শেখ কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের টেক মানিকপুর গ্রামের রমিজউদ্দিন শেখের ছেলে।

নিহত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাহাদ শেখ তার চাচাতো ভাই তাইজুল ইসলামকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে টঙ্গীর উদ্দেশ্যে বের হয়। ফাহাদ শেখ নিজে মোটরসাইকেল চালিয়ে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল মহাসড়কের নলছাটা নামকস্থানে পৌছলে টঙ্গী থেকে নরসিংদী গামী পিকআপ ভ্যানটির (ঢাকা মেট্রো ন-১৩-৯৩০৮) সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন রাস্তায় ছিটকে পড়ে যায়। পথচারীরা ৯৯৯ নম্বর ফোন দিয়ে বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে অবগত করে।

পরে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদেকুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে আহত দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ফাহাদের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। আহত তাইজুল ইসলামকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ফাহাদকে মুমূর্ষ অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় সে মারা যায়।

ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানের চালক যোবায়েদ হোসেনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। আটক চালক নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিশনন্দী গ্রামের রেজাউল করিমের ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে। নিহত ফাহাদের মৃতদেহ পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়া তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০