news desk
১৮ অক্টোবর ২০২০, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূনরায় পিছিয়েছে আলোচিত মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহ চৌধুরী হত্যা মামলার রায়

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর কেরানীগঞ্জে সাবেক আওয়ামীলীগ নেতা ও কোন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহ চৌধুরীর হত্যা মামলার রায় পিছিয়েছে আদালত।
গত ৩০ সেপ্টেম্বর এ মামলা রায়ের দিন ধার্য করেন, আজ ১৮ অক্টোবর রবিবার দ্রুত বিচার ট্রাইবুনাল- ১ এর বিজ্ঞ আদালতে বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায়ের দিন ধার্য করে ছিলেন ।
আদালত আবারো এ  রায়ের দিন পিছিয়ে আগামী ১৬ নভেম্বর পুন:নির্ধারণ করেন। এর আগে দীর্ঘ ৭ বছর পর ৩০ সেপ্টেম্বর রায়ের তারিখ ঘোষণা করে আদালত। মামলার বাদী ও নিহতের ছেলে সাঈদূর রহমান ফারুক বলেন,একাধিকবার মামলার রায় পিছিয়ে গেলেও আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। এ রায়ে তারিখ পেছালেও সঠিক বিচার পাবো বলে আশাবাদী। মাননীয় আদালতের নিকট দ্রুত রায় দাবী করছি।

উল্লেখ্য, ২০১৩ সালের ১০ ডিসেম্বর নিখোঁজ হন বীরমুক্তিযোদ্ধা ও ততকালীন ইউপি চেয়ারম্যান আতিক উল্ল্যাহ চৌধুরী। পরদিন ১১ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার একটি হাসপাতালের পাশ থেকে তার আগুনে পোড়া বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার সঙ্গে থাকা কাগজপত্র ও এটিএম কার্ড দেখে লাশ শনাক্ত করেন নিহতের ছেলে সাইদুর রহমান ফারুক চৌধুরী।

হত্যা মামলায় আট আসামীর মধ্যে ইমন, জাহাঙ্গীর এবং শম্পা জেলখানায় থাকলেও মামলার প্রধান আসামী গোলজার, শিবু, আসিফ, তানু এবং টুন্ডা আমিন পালাতক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০