news desk
৩০ অক্টোবর ২০২০, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজাপুরে জাইকার অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে রাষ্ট্র হিসেবে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে জাপান। আর সহজ শর্তে ঋণ প্রদান করে দেশের উন্নয়নে অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে জাপান সরকারের দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সম্প্রতি ঝালকাঠির রাজাপুরে জাইকার অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের উন্নয়নে অন্যতম সহযোগী জাইকা দেশের অবকাঠামো উন্নয়নে ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট বা এমআরটি ছয়, যমুনা রেলসেতু নির্মাণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে উন্নয়ন, খাদ্যমূল্য চেইন উন্নতি এবং নগর উন্নয়ন ও নগর সরকার প্রকল্পে জাইকা কাজ করে যাচ্ছে। রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ. মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজাপুর উপজেলা সদরের ফাজিল মাদ্রাসার এই একাডেমিক ভবন সম্প্রসারণ নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রকল্পটি শেষ করতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ লাখ টাকা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, জাইকার উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ ইমরান আলী, মাদ্রাসর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুজ্জামান, উপ অধ্যক্ষ মাওলানা মোঃ জাকির হোসেন, স্থানীয় আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক তালুকদার নজরুল ইসলাম স্বপন, স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেনসহ শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০