news desk
২৬ অক্টোবর ২০১৯, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত

প্রাইম নিউজঃ পুলিশ-জনতা ঐক্য গড়ি,মাদক জঙ্গী নির্মূল করি’’ এ স্লোগানকে সামনে রেখে কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানার উদ্যোগে এক শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার বেলা ১২টায় বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সভার বিশেষ অতিথি কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার।

এরপর একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গন থেকে শুরু হয়ে কদমতলী নুর ইসলাম কমান্ডার চত্বর প্রদক্ষিন করে পুনরায় মডেল থানা প্রাঙ্গন এসে শেষ হয়।র‌্যালি শেষে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়েরের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কেরানীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার,এসময় বিশেষ অতিথি তার বক্তব্যে অনুষ্ঠানে আগত সকলকে কমিউনিটি পুলিশিং সম্পর্কে অবহিত করেন।সাধারন মানুষের সাথে পুলিশের যে কমিউনিটি বা যোগাযোগ ও সখ্যতাবোধ সে সম্পর্কেও আলোচনা করেন।

আলোচনা সভায় আরো উপস্থিথ ছিলেন ঢাকা জেলা ট্রাফিক দক্ষিন এর ট্রাফিক বিভাগের ট্রাফিক পরিদর্শক (টিআই) নুরুল ইসলাম মল্লিক, কেরানীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শফিক চৌধুরী, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম খান বারকু, কেরানীগঞ্জ কমিউনিটি পুলিশিং এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় যুবলীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম , রুহিতপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার জিলানী খোকনসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গনে পুলিশ এবং সাংবাদিকদের অংশ গ্রহনে একটি প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টর আয়োজন করা হয়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১০

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১১

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১২

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৩

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৪

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

১৫

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৯

১৬

ভারতে নেওয়ার আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

১৭

‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির

১৮

‘জঙ্গি নাটক’ সাজিয়ে মেজর জাহিদকে হত্যা, স্ত্রী-সন্তানকে গুমের অভিযোগ

১৯

ট্রাম্পের ১৫ দফার রোডম্যাপ প্রকাশ করেছে ‘বোর্ড অব পিস’

২০