Ritesh Beghi
১ অগাস্ট ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৯

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত  হয়েছে।  এ ছাড়া আহত হয়েছে আরও ২৮ জন। শনিবার (১ আগস্ট) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানায়, আহতদের মধ্যে শিশুও রয়েছে। সাম্প্রতিক সময়ে কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জরুরি ভিত্তিতে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

এই হামলার মাত্র দুই দিন আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার সময় একটি সন্দেহভাজন রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে গিয়ে পড়ে। ওই হামলায় অন্তত আটজন নিহত হন, যার মধ্যে একই পরিবারের ছয় সদস্য ছিলেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সময় ১০টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর শহরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, শেভচেঙ্কিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়ে, ফলে কয়েকজন বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েন।

জরুরি সেবা সংস্থা জানিয়েছে, দারনিৎসকি জেলায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

এ ছাড়া সোলোমিয়ানস্কি জেলায় একটি পাঁচতলা আবাসিক ভবনের অংশ ধসে পড়লে দুইজন নিহত এবং আটজন আহত হন। আহতদের মধ্যেও দুই শিশু রয়েছে।

লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র দেশটির দূতাবাসের কাছে আঘাত হানে। এতে দূতাবাসের জানালার কাচ ভেঙে যায় এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

এর আগে চলতি সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার অনুরোধ জানান।

শুক্রবার ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি এখনো দেওয়া হয়নি, তবে আলোচনা চলছে।

তিনি বলেন, এ ধরনের প্রযুক্তি তৈরির অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে। এটি একটি বড় সিদ্ধান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০