news desk
৩০ অক্টোবর ২০১৯, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন শিশুসহ অন্তত ৫ জন নিহত

ঢাকা: রাজধানী ঢাকার মিরপুরের রুপনগরে মণিপুর স্কুলের পাশে একটি আবাসিক ভবনে বেলুন ফোলানোর এক সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুসহ অন্তত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে ওই আবাসিক এলাকার ১১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর পল্লবী জোনের এডিসি শাহেন শাহ্ মাহমুদ পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই চারজন মারা যান। হাসপাতালে আরেকজন মৃত্যুবরণ করেন। আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা রাসেল সিকদার বলেন, ‘বিকেলে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।’

ঘটনার প্রত্যক্ষদর্শী সাব্বির হোসেন বলেন, মিরপুরের রূপনগর ১১ নম্বর সড়কে বেলুন বিক্রি করার একটি ভ্যানে হঠাৎই বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় ঘটনাস্থলেই ভ্যানের পাশে থাকা কয়েকজন শিশু ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

১০

বিশ্বকাপে মেসি-রোনালদো কি এখনো বড় আকর্ষণ, নাকি এমবাপ্পে? পরিসংখ্যানে কে এগিয়ে

১১

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

১২

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি

১৩

বাংলাদেশের সড়কে চলছে ‘আর্জেন্টিনা বাস’

১৪

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৫

গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের নিয়ে ফোরাম করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে

১৬

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্পের দাবি

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দেশে স্বর্ণের দামে ধস

১৯

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

২০