news desk
২৫ ডিসেম্বর ২০২০, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীর তানাকা মার্কেটে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের  গার্মেন্টস পল্লীর তানাকা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।   এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
শুক্রবার রাত ৯ টার দিকে আগানগর ইউনিয়নের তানাকা টাওয়ারে ৩য় তলায় থাকা ঝুট ও টুকরা কাপড়ের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায়  ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকান মালিকদের অভিযোগ, মার্কেটের ভিতরে মেয়াদত্তীর্ণ অগ্নি নির্বাপন যন্ত্র ও ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসতে দেরি করায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশী সময় লেগেছে।
মার্কেটের ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন দোকান মালিকরা  জানান, মার্কেট বন্ধ করার পর মাদকসেবিরা এসে মার্কেটের ভিতরে নিয়মিত আড্ডাদেয় ও মাদকসেবন করে। কারো কারো অভিযোগ  মাদকসেবিদের সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাছাড়া খোদ মার্কেট কমিটির লোকজন  মাদক কারবার ও সেবনের সাথে সম্পর্কযুক্ত বলেও অনেক দোকানদার অভিযোগ করেন।
এছাড়া মেয়াদহীন অগ্নিনির্বাপণ যন্ত্র ও আগুন লাগার অনেক সময় পরে  ফায়ার সার্ভিস আসার তাদের অনেক মালামাল পুড়ে গেছে বলে অভিযোগ করেন তারা।
কেরানীগঞ্জ দক্ষিণ থানার ওসি আবুল কালাম আজাদ জানান,  মার্কেটে মাদক সংক্রান্ত কোন ধরনের অভিযোগ থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। প্রমাণ পেলে মার্কেট কমিটির বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহমেদ জানান, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ  ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক নিরুপন করা সম্ভব হয়নি  বলেও জানান এই কর্মকর্তা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০