news desk
৬ জানুয়ারী ২০২১, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের অস্ত্র মামলায় যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে একটি চাঁদাবাজি মামলায় তাকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আক্তার জানান, ২০১৪ সালের ৩ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় রেললাইনের পাশ থেকে নূর হোসেনের অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ মামলা করলে সেই মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলায় একমাত্র আসামি ছিলেন নূর হোসেন।

তিনি জানান, একই আদালতে আকরাম নামে এক ব্যক্তির কাছ থেকে ৪ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় আকরামের করা মামলায় খালাস দেওয়া হয়েছে নূর হোসেনকে।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সকালে নূর হোসেনকে আদালতে নিয়ে আসা হয়। একটি অস্ত্র মামলায় নূর হোসেনকে যাবজ্জীবন ও একটি চাঁদাবাজি মামলায় তাকে খালাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০