news desk
১৪ জানুয়ারী ২০২১, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালমারী পৌর নির্বাচন প্রচারণায় আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যরা

ফরিদপুর প্রতিনিধি : আধুনিক পৌরসভা গঠন, পরিকল্পিত উন্নয়ন সুনিশ্চিত করা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে বুধবার দিনভর নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যরা। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. সেলিম রেজা লিপনের পক্ষে তারা নৌকা প্রতীকে ভোট চান।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং সদ্য ঘোষিত আ.লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এ্যাড. মো. লিয়াকত শিকদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য বিমান রায়, মুনসী সেলিম হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক আমিনুর রহমান সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. মোমিনুর রহমান সবুজ, দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোল্যা, জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক মিয়া, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আখতার তপন প্রমুখ।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং সদ্য ঘোষিত আ.লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এ্যাড. মো. লিয়াকত শিকদার এসময় সাংবাদিকদের বলেন প্রথম শ্রেণির এ পৌরসভায় আ.লীগের কোন প্রার্থী মেয়র নির্বাচিত হতে পারেনি আজ পর্যন্ত। তাই পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধি করতে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত করার আহবান জানান। তিনি বলেন, বিএনপি প্রার্থী ঘরে বসে ছক কষে গোপনে ভোট কিনে নির্বাচিত হওয়ার পায়তারা করছেন। এবার সেই আশা তার পূরন হবে না বলেও তিনি জানান। এসময় তিনি বিএনপির প্রার্থী মোঃ শুকুর মিয়ার বিরুদ্ধে নৌকার প্রার্থী ও সাধারন মানুষের সাথে অভব্য প্রতিহিংসা মূলক আচরনের অভিযোগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০