Ritesh Beghi
২৭ জুন ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমারখালীতে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

কুমারখালীতে রথযাত্রায় ভক্তদের রথ টানা এবং শোভাযাত্রা

কুষ্টিয়ার কুমারখালীতে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে অনুষ্ঠিত এ রথযাত্রায় শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কীর্তন ও পূজা-অর্চনার মধ্য দিয়ে অংশ নেন।

রথযাত্রাটি উপজেলার নবগ্রহ মন্দির সংলগ্ন জগন্নাথ মন্দির থেকে শুরু হয়। সুসজ্জিত রথে করে জগন্নাথ দেবের মূর্তি বহন করে শত শত ভক্ত রশি ধরে রথ টানেন। এ যাত্রাটি কুমারখালী বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কালী মন্দিরে গিয়ে শেষ হয়। ভক্তরা মনে করেন, রথ টেনে এই পূণ্যতীর্থে অংশগ্রহণ তাদের আত্মার পরিশুদ্ধি ও মঙ্গল বয়ে আনে।

উৎসবটি উদ্বোধন করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট জয়দেব বিশ্বাস, বিএনপি নেতা কে এম আলম টমে, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন, রথযাত্রা কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা, সাধারণ সম্পাদক সুবোধ কুমার সাহা প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে। রথযাত্রা ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে আনন্দঘন ও ধর্মীয় আবহ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০