Ritesh Beghi
১০ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার!

নেইমার বিশ্বকাপে খেলার খুব কাছে চলে গেছেন। কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের প্রাথমিক ৫৫ জনের দলে তাকে রেখেছেন। আগামী ১৮ মে চূড়ান্ত দল জমা দেওয়া হবে।

এর আগে আনচেলত্তি স্পষ্ট করে বলেছিলেন, শারীরিক ও প্রতিযোগিতামূলকভাবে যারা সেরা অবস্থায় আছেন, শুধু তাদেরই ডাকবেন। ব্রাজিলের সবশেষ প্রীতি ম্যাচের দলে নেইমার ছিলেন না। তখন তিনি গুরুতর চোট সারিয়ে পুরোপুরি মাঠে ফেরেননি।

এবার পরিস্থিতি পুরোটাই বদলে গেছে। সান্তোসে ফিরে নেইমার আবার নিজের সেরা রূপ দেখাচ্ছেন। ১২ ম্যাচে পাঁচ গোল ও তিন অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলিয়ান লিগে সান্তোস এখন উপরের দিকে উঠছে এবং কোপা সুদামেরিকানায়ও ভালো করছে।

এই উত্থানে নেইমারের ভূমিকা বিশাল। আর সে কারণেই আনচেলত্তি বিশ্বকাপের প্রাথমিক দলে তাকে রেখেছেন, জানাচ্ছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো।

নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনে ব্রাজিল ড্রেসিংরুমও খুশি। দলের বেশ কয়েকজন খেলোয়াড় তার সঙ্গে আবার মাঠে নামতে চান বলে জানিয়েছেন। রাফিনিয়া সম্প্রতি বলেছেন, ‘নেইমারকে পাশে পাওয়া সব সময়ই ভালো বিষয়’ এবং তিনি চান নেইমার আবার জাতীয় দলে নেতৃত্ব দিন। এমনকি লিওনেল মেসিও আগে বলেছেন যে বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেইমার থাকলে ফুটবল আরও উপভোগ্য হয়।

তবে এখনও তিনি শুধু প্রাথমিক তালিকায় আছেন। চূড়ান্ত কাটছাঁটে টিকলে তবেই বিশ্বকাপে যাওয়া নিশ্চিত হবে। সেটি হলে এটি হবে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার চতুর্থ বিশ্বকাপ।

জাতীয় দলে নেইমারের শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের ১৮ অক্টোবর। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচেই তিনি গুরুতর হাঁটুর চোট পান। সেই চোট তাকে প্রায় এক বছর মাঠের বাইরে রেখেছিল।

নেইমারের প্রত্যাবর্তন আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত ঘটনাগুলোর একটি। তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শারীরিক ও প্রতিযোগিতামূলক ছন্দ ধরে রাখা। কারণ এই বিশ্বকাপটি হতে পারে ব্রাজিলের জার্সিতে তার ক্যারিয়ারের শেষ অধ্যায়গুলোর একটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০