Ritesh Beghi
৩১ অগাস্ট ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার বৈষম্য করছে: গণ অধিকার পরিষদের রাশেদ খান

গণ অধিকার পরিষদের রাশেদ খান অন্তর্বর্তী সরকার বৈষম্য প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন

অন্তর্বর্তী সরকার নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

রবিবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ‘এই সরকার নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে। সর্বদলীয় বৈঠক না করে ৩টি দলকে নিয়ে বৈঠক ডেকে বাকিদের সাথে অন্যায় করেছে।

পোস্টের সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেনের একটি পোস্ট শেয়ার করেন রাশেদ। ওই পোস্টে ইশরাক বলেছেন, হত্যার উদ্দেশ্যে হামলা করে রক্তাক্ত করা হলো গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরকে। আর সরকার এই দলকেই আলোচনার জন্য আহ্বান জানাল না। দুই হাজার বছরের অধিক সময় পরেও এই উপমহাদেশ সম্পর্কে আলেকজান্ডার দ্য গ্রেটের বিখ্যাত উক্তি এখনো প্রযোজ্য রয়েছে।

নির্বাচন ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে আজ রবিবার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইতিমধ্যে বিকেলে জামায়াতের প্রতিনিধি দল বৈঠক করেছেন। সন্ধ্যা ৬টায় বৈঠকে বসেছে এনসিপি। আর সন্ধ্যা ৭টায় বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০