news desk
১৫ নভেম্বর ২০১৯, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে দাওয়াত পাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে বিএনপিকে দাওয়াত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । তিনি বলেন, নিবন্ধিত সব রাজনৈতিক দলের পাশাপাশি কূটনীতিকদেরও দাওয়াত দেওয়া হবে। যেহেতু মুজিববর্ষে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে, তাই এবারের সম্মেলনে কোনও বিদেশি মেহমানকে আমন্ত্রণ জানানো হবে না।

শুক্রবার (১৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের বর্তমান মঞ্চে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। নৌকার আদলে মঞ্চ হচ্ছে। সম্মেলন জাঁকজমকপূর্ণ হবে না। সম্মেলনে দেশের প্রবীণ রাজনীতিকদের সংবর্ধনা দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে!

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মোজতবা : আরাগচি

সালমান খানের পর এবার কুনজরে আমির খান

তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

সেই সাহেদ আবারও গ্রেফতার

সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

১০

মেসির বিশ্বকাপ রূপকথার করুণ সমাপ্তি, ফাইনালে ‘ভিলেন’ আর্জেন্টিনা

১১

বাংলাদেশিদের কণ্ঠেও ‘ভামোস, এস্পানিয়া’

১২

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

১৩

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

১৪

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১৫

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

১৬

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

১৭

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৮

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

১৯

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

২০