Ritesh Beghi
১৭ মে ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমিরাতের সঙ্গে যে একাদশ নিয়ে খেলতে পারে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে আজ (শুক্রবার) শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। 

শারজাহ স্টেডিয়ামের সঙ্গে বেশ পরিচিতি আছে টাইগার ক্রিকেটারদের। এখন পর্যন্ত আমিরাতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, যার সবগুলোতেই তারা জয় পেয়েছে। হয়তো বাংলাদেশের মতো আইসিসির দীর্ঘকালের পূর্ণ সদস্য দেশের জন্য বড় কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটীয় ফল খুব একটা স্বস্তিকর নয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে তারা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছে। যেখানে হেরেছে একটিতে।

সাম্প্রতিক সময়ের বিপর্যয় কাটিয়ে সংযুক্ত আরব আমিরাত ও এরপর পাকিস্তান সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আমিরাতের বিপক্ষে আজ ওপেনিংয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করবেন অধিনায়ক লিটন দাস। সঙ্গে বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান তামিম। এ ছাড়া তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিকরাও থাকবেন একাদশে।

স্পিন আক্রমণে থাকতে পারেন দুই অলরাউন্ডার রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। আর পেস বিভাগে মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলামকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১০

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১১

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১২

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৩

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৪

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৫

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৬

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১৭

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১৮

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৯

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

২০