news desk
২০ অক্টোবর ২০২০, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপনির্বাচনে কারচুপির অভিযোগে নাগরপুরে বিএনপির বিক্ষোভ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঢাকা-৫ ও নওগাঁর-৬ আসনের উপনির্বাচনে কারচুপি করে আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করার অভিযোগ এনে নির্বাচন বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার, ২০ অক্টোবর সকালে উপজেলার দুয়াজানী দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহম্মদ আলীর রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদলের আহবায়ক ফনির হোসেন ভূইয়া, মো.দীপন মোল্লা, মিজানুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি মো.হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক আবুল কাসেম মানিক, উপজেলা ছাত্রদলের সভাপতি মো.নজরুল ইসলাম, সাধারন সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, কলেজ ছাত্রদলের সভাপতি মো.জাহিদ হোসেন, সাধারন সম্পাদক মীর খালিদ হোসেন সহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, এবার ঢাকা ও নওগাঁর তিন আসনের উপনির্বাচনে কারচুপি করেছে। বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে ইচ্ছেমতো নৌকায় সিল দিয়ে জয়ী করেছে। তারা বলেন, আমরা বিএনপি ও দেশের জনগণ এ প্রহসনের নির্বাচন মানি না। তারা অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে প্রহসনের নির্বাচন বাতিল করার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০