news desk
৯ অগাস্ট ২০২০, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে কেটিএল ও উত্তরা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আহত ৪৫

 

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জের টংগী- ঘোড়াশাল হাইওয়ের নলছাটা এলাকার ব্রিজ সংলগ্ন সড়কে ভৈরব থেকে ঢাকাগামী ও টংগী থেকে কালীগঞ্জগামী পরিবহন দু’টির মুখোমুখি সংঘর্ষে দুই বাস যাত্রীসহ বিলের পানিতে ডুবে যায়। এ সময় বাসে থাকা প্রায় ৪৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি একে এম মিজানুল হক।

রবিবার ( ৯ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তবে ওই হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার কাজে অংশ নেয় গাজীপুর জেলা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটি ও ডুবূরি টিম। তবে এখনও পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো, আবদুল হামিদ জানান- খবর পেয়ে আমাদের ৪টা ইউনিট উদ্ধার কাজ চালায়। দুইটি বাস সম্পুর্ণ পানিতে উল্টোভাবে ডুবে থাকায় মৃতের সংখ্যা বলা যাচ্ছেনা।
দুর্ঘটনায় আহত হাজেরা, সেফালি, মেহেদী, তানজিলা, আঃ হক, আমান উল্লা, ও শিউলি জানান- বিকাল সাড়ে ৬টার দিকে নলছাটা এলাকার ব্রীজের পাশে দুটি বাসে মুখো মুখি সংঘর্ষে বিকট শব্দ করে পার্শ্ববর্তী খাদের পানিতে তলিয়ে যায়। তার পর কিভাবে উপরে আসলাম বলতে পারছিনা।

স্থানীয় ব্যাবসায়ী সুমন শেখ বলেন, ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরে দেখি দুটি বাস দুইদিকে পানিতে পড়ে আছে এবং স্থানীয় তপন দাস, তাপস দাস, শুভ দাস, সুজিত দাসসহ আরও কয়েকজন মিলে বাসের যাত্রীদের উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া) সার্কেল এ এসপি পঙ্কজ দত্ত জানান – আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং উদ্ধার কাজ চলমান আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১০

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১১

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১২

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৩

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৪

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৫

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

১৬

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৮

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১৯

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

২০