নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী যুবলীগ এর আয়োজনে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯-শে আগস্ট) ক্ষেতলাল উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আজম খাঁনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক,ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল এর সঞ্চালনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী (জিপি)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল-(পিপি) জেলা জজকোর্ট,
সহ-সভাপতি গোলাম হাক্কানী, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন,ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের(ভারপ্রাপ্ত)সভাপতি আব্দুল মজিদ মোল্লা, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন,ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাঃ সম্পাদক ও পৌর মেয়র মোঃ সিরাজুল ইসলাম সরদার,জেলা যুবলীগের সভাপতি সুমন কুমার সাহা, সাধারন সম্পাদক রাসেল দেওয়ান মিলন, ক্ষেতলাল পৌর আওয়ামীলীগের সভাপতি দুলাল মিয়াঁ, জাতীয় সাংসদের হুইপ মহোদয়ের ব্যক্তিগত সহকারী এ্যাড.মোর্শেদ রহমান,জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা,ক্ষেতলাল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক সাঃসম্পাদক আরমান আলী প্রাং,জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (সাংবাদিক) ওয়াকিল আহমেদ, ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেহেদী আশিক রাজু,যুগ্ম আহবায়ক জুল আরশ শুভ সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
মন্তব্য করুন