news desk
৭ জুন ২০২০, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের ঘাটাইলে নদীতে গোসলে গিয়ে দুই কলেজছাত্র নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই কলেজছাত্রের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার আঙ্গারখোলা বাজারে পাশে বংশাই নদী থেকে আবদুল্লাহ (২৫) নামের একজনের লাশ উদ্ধার করা হয়।

আবদুল্লাহ ঘাটাইল উপজেলার ছনখোলা গ্রামের বাছেদ মিয়ার ছেলে ও সরকারি সা’দত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় অপরজন নিখোঁজ রয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, সকালে ফুটবল খেলা শেষে ওই দুই কলেজছাত্র নদীতে গোসল করতে নামে। তারপর দুজনেই নিখোঁজ হয়। প্রথমে স্থানীয় তাদের পানির নিচে খুঁজতে থাকেন। কিছুক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে রোববার দুপুরে টাঙ্গাইল ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থানে গিয়ে একজনের লাশ উদ্ধার করে। উদ্ধার অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০