news desk
৯ মে ২০২০, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের সখীপুরে খুনের ঘটনায় তিন আসামি রিমান্ডে

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ভাতিজাদের হাতে চাচা খুনের ঘটনায় তিন আসামিকে দুই দিনের রিমান্ডে এনেছে পুলিশ। শুক্রবার বিজ্ঞ আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার ইন্দারজানী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে পাঠালে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ডে থাকা আসামিরা হচ্ছে- মো. সোহরাব শিকদার (৪৫), সোলায়মান শিকদার (১৯) ও ইব্রাহিম শিকদার (১৯)।তাঁদের সবার বাড়ি উপজেলার দারিপাকা গ্রামে।

থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সাত দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রাতের বেলায় বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ভাতিজাদের দায়ের কোপে খুন হন চাচা হারেজ শিকদার (৭০)। গত মঙ্গলবার রাতে উপজেলার দারিপাকা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার নিহতের ছেলে আনোয়ার শিকদার বাদী হয়ে প্রতিপক্ষের ভাতিজা মইন শিকদারকে প্রধান করে ১০ জন আসামি করে সখীপুর থানায় খুনের মামলা দায়ের করেন। নিহতের দুই ছেলেসহ বাদীপক্ষের চারজন গুরুতর আহত হয়ে সখীপুর হাসপাতালে ভর্তি হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে বড় হুমকি

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

১০

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

১১

আবারো মধ্যরাতে মোদির ভিডিওবার্তা, বললেন—‘বন্ধুরা, ধন্যবাদ’

১২

বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

১৩

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

১৪

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১৬

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

১৭

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

১৮

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

১৯

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

২০