news desk
২৮ এপ্রিল ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ত্রাণের দাবিতে সেই বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যেই পেল ত্রাণ সহায়তা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে অবশেষে ২৪ ঘন্টার ব্যবধানে ত্রান পেলেন সেই বুভুক্ষ রাস্তা অবরোধকারীরা। দেউলাবাড়ি ইউনিয়নে খাদ্য সহায়তার দাবিতে বিক্ষোভকারীরা মঙ্গলবার (২৮ এপ্রিল) সহায়তা পেয়েছেন। গতকাল সোমবার (২৭ এপ্রিল) ত্রাণের দাবিতে তারা টাঙ্গাইল-মধুপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার ২৪ ঘণ্টার মধ্যেই তারা সরকারি এই খাদ্য সহায়তা পেলেন।জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই বিক্ষুব্ধ ওই এলাকার লোকজনের মধ্যে বিতরণ করা হচ্ছে জিআর কর্মসূচীর চাউল।
গতকাল ঘাটাইলের দেউলাবাড়ী ইউনিয়নে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষজন সরকারি খাদ্য সহায়তা না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার সকালে দেড় ঘণ্টাব্যাপী বুভুক্ষু শত শত নারী-পুরুষ টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে ঘাটাইলের পোড়াবাড়ি নামক স্থানে মহাসড়কে বিক্ষোভ করেন। পরে উপজেলা চেয়ারম্যান, ইউএনও এবং ইউপি চেয়ারম্যানের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।এ ঘটনায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক মহল এবং গণমাধ্যমে তোলপাড়ের সৃষ্টি হয়। সর্বমহলে এই বিক্ষোভের ঘটনা সরকারি ত্রাণ সহায়তা তৎপরতাকে ঘোড় প্রশ্নবিদ্ধ করে তোলে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর হস্তক্ষেপে উক্ত এলাকার লোকজনের মধ্যে জরুরী খাদ্য সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল থেকেই সেখানে খাদ্য সহায়তা প্রদান শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার এবং ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।

আরও জানা যায়, সরকারী ত্রান তহবিল থেকে অগ্রাধিকার ভিত্তিতে জিআর প্রকল্পের আওতায় দুই শতাধিক এসব বিক্ষোভকারী কর্মহীন মানুষের মাঝে আজ দশ কেজি চাল ও এক কেজি আলু বিতরণ করা হয়। বিক্ষোভের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই খাদ্য সহায়তা প্রদান করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষনা দিয়েছেন জাতীয় এই দূর্যোগকালীন সময়ে দেশের একটি মানুষও যেন খাবারের অভাবে কষ্টে না থাকে। সে জন্যে তিনি প্রশাসন ও সকলের সজাগ দৃষ্টি রাখার উপর গুরত্ব আরোপ করেছেন। মূলত সরকারি নির্দেশ মতোই আমরা অগ্রাধীকার ভিত্তিতে আজ এই খাদ্য সহায়তা প্রদান করছি। পর্যায়ক্রমে সকলেই এই সহায়তা পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’: লা লিগা সভাপতি

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

১০

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

১১

আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

১২

আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ

১৩

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১৪

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

১৫

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

১৬

‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

১৭

দিল্লির যন্তর-মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৮

কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০