Ritesh Beghi
১২ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

গুয়াদালাহারার আক্রন স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে। তবে মাঠের ফলাফলের চেয়ে বেশি চোখে পড়েছে স্টেডিয়ামের হাজারো খালি আসন।

বিশ্বকাপের ১৬টি ভেন্যুর মধ্যে আক্রন স্টেডিয়াম দ্বিতীয় ক্ষুদ্রতম। তবু হাজারো আসন ছিল খালি। নিচের স্তরের টিকিটের দাম ছিল ৫০০ ডলার। সাইডলাইনের উপরের সারিগুলোয় দাম ছিল ৪০০ ডলার। আর হসপিটালিটি সিটের দাম ছিল ৫,০০০ ডলারেরও বেশি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ‘আজ পর্যন্ত ৬০ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। চাহিদা ছিল অভূতপূর্ব।’ তবে মাঠের চিত্র ছিল সম্পূর্ণ আলাদা।

ফিফা আনুষ্ঠানিকভাবে দর্শক সংখ্যা জানিয়েছে ৪৪,৯৮৫ জন। স্টেডিয়ামের ধারণক্ষমতা ৪৫,৬৬৪। কিন্তু এই সংখ্যা টিকিট বিক্রির হিসাব নাকি গেটে আসা দর্শকের হিসাব, সেই প্রশ্নের জবাব দিতে পারেনি ফিফা।

চেকিয়া মার্চে দেরিতে বিশ্বকাপের টিকিট পায়। তারা গ্রুপ পর্বে সবচেয়ে বেশি মাইল পাড়ি দেওয়া দলগুলোর একটি। ফলে চেক সমর্থকদের সংখ্যা ছিল খুবই কম।

তবে গ্যালারি ফাঁকা থাকলেও ম্যাচে রোমাঞ্চের অভাব ছিল না। প্রথমার্ধে গোলের দেখা না মিললেও দ্বিতীয়ার্ধে এসেছে ৩ গোল। শুরুতে গোল হজম করেও দারুণ এক জয় তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

১০

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১১

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

১২

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

১৩

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

১৪

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৫

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১৬

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১৮

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৯

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

২০