news desk
১৩ এপ্রিল ২০২০, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরের ডাঙ্গী ইউনিয়নে দুই করোনা রোগী শনাক্ত

ফরিদপুর :: ফরিদপুরে করোনাভাইরাস আক্রান্ত দুইজনের সন্ধান পাওয়া গেছে। এদের দুজনই নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনার পর নগরকান্দা উপজেলা লকডাউন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। আক্রান্তদের মধ্য একজনের বসয় ৬২ বছর অন্যজনের ৪৮।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান বলেন, ওই দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সোমবার বিকালে ওই দুই ব্যক্তির প্রতিবেদন পাওয়া গেছে। দুইজনের ফল পজেটিভ এসেছে।

ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ওই দুই ব্যক্তির মধ্যে একজন ঢাকা থেকে এবং অপরজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন। পাঁচ থেকে ছয় দিন আগে ওই দুই ব্যক্তি বাড়িতে আসেন। তিনি বলেন, ওই দুই ব্যক্তি বাড়িতে থাকতেন না। ইউপি চেয়ারম্যান আরও বলেন, এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতি প্রু এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ওই দুইি ব্যক্তির বাড়িতে এসে তাদের হোম কোয়ারেন্টিনে রেখে ছিলো। এলাকায় আসার পর তারা কাদের সাথে মেলামেলা ও চলাফেরা করেছেন তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, আমরা ওই দুই ব্যক্তির যাতায়াত সম্পর্কে তথ্য নিচ্ছি। প্রয়োজন হলে নগরকান্দা উপজেলা লকডাউন করে দেওয়া হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আক্রান্তদের মধ্যে বয়ষ্ক রোগীকে ফমেক হাসপাতালে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যজনকে নগরকান্দা হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। তিনি বলেন, ইউএনও সংশ্লিষ্ট ইউনিয়নে গিয়েছে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে ইউনিয়ন বা উপজেলাকেই লকডাউন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০