Ritesh Beghi
১৮ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

২০২৬ ফিফা  ফাইনালে রোববার (১৯ জুলাই) স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর আলবিসেলেস্তে সমর্থকদের মধ্যে এখন আরেকটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে—স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে শেষবারের মতো ডাগআউটে দাঁড়াবেন লিওনেল স্কালোনি?

বিশ্বকাপ ফাইনালের ফল যাই হোক না কেন, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবে নিজের অবস্থান ইতোমধ্যেই পোক্ত করেছেন স্কালোনি। তবে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের শেষ পর্যন্ত। যদিও চুক্তিতে এমন একটি ধারা রয়েছে, যার মাধ্যমে বিশ্বকাপ শেষে তিনি দায়িত্ব ছাড়ার সুযোগ পাবেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ শুরুর আগে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়নের বিষয়ে মৌখিক সমঝোতা হয়েছিল। তবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিশ্বকাপ চলাকালে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এড়িয়ে গেছেন স্কালোনি। তার দাবি ছিল, পুরো মনোযোগ কেবল টুর্নামেন্ট ও দলের পারফরম্যান্সে। তবে ফাইনাল শেষ হওয়ার পরই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা নতুন গতি পেতে পারে। বিশেষ করে লিওনেল মেসির পরবর্তী যুগে আর্জেন্টিনার পরিকল্পনায় স্কালোনির ভূমিকা কী হবে, তা নিয়ে আগ্রহ রয়েছে ফুটবলপ্রেমীদের।

২০১৮ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায়ের পর হোর্হে সাম্পাওলির স্থলাভিষিক্ত হন স্কালোনি। শুরুতে তার নিয়োগ নিয়ে ব্যাপক প্রশ্ন উঠলেও সময়ের সঙ্গে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি। তার অধীনেই ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর ২০২২ বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় দলটি। ২০২৪ সালেও কোপা আমেরিকার ট্রফি জিতে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে আলবিসেলেস্তেরা।

৪৮ বছর বয়সি এই কোচের অধীনে এখন পর্যন্ত ৮১টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা এবং চারটি বড় শিরোপা ঘরে তুলেছে। চলতি বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে জাতীয় দলের ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে ১০০ ম্যাচ পরিচালনার মাইলফলক স্পর্শ করেন তিনি।

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানোর রেকর্ড এখনও গিলের্মো স্তাবিলের দখলে। দুই মেয়াদে তিনি মোট ১২৫ ম্যাচে দলের দায়িত্ব পালন করেন। শিরোপার সংখ্যাতেও স্কালোনির চেয়ে এগিয়ে আছেন তিনি।

অন্যদিকে, বিশ্বকাপজয়ী কোচদের মধ্যে আর্জেন্টিনার দায়িত্বে সবচেয়ে দীর্ঘ সময় থাকা কোচ হলেন সিজার লুইস মেনোত্তি। ১৯৭৪ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত প্রায় এক দশক জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি।

বাংলাদেশ সময় রোববার রাত ১টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্পেন-আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল। ম্যাচ শেষে হয়তো স্পষ্ট হয়ে যাবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর—স্কালোনি কি আর্জেন্টিনার সঙ্গেই নতুন পথচলা শুরু করবেন, নাকি সফল এক অধ্যায়ের পর ইতি টানবেন তার দায়িত্বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০