Ritesh Beghi
১৩ জুলাই ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

ফ্রান্স ও স্পেনের মধ্যকার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালটি ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল হতে যাচ্ছে। এই দুই দলের খেলোয়াড়দের মোট বাজার মূল্য প্রায় ৩ বিলিয়ন ডলার! বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার কোটি টাকার বেশি।

তবে বিশাল এই অঙ্কের মাঝেও দুই দলের মধ্যে প্রায় ৩৫০ মিলিয়ন ডলারের ব্যবধান রয়েছে। যেখানে ফরাসি দল এগিয়ে আছে। ফ্রান্সের মোট বাজার মূল্য প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার। স্পেনের মোট বাজার মূল্য প্রায় ১.৪৩ বিলিয়ন ডলার। বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান ৫ খেলোয়াড়ের মধ্যে চার জনই আছেন
এই সেমিফাইনালে।

প্রায় ২৩৪ মিলিয়ন ডলার নিয়ে সবার উপরে স্পেনের তারকা লামিন ইয়ামাল। ফ্রান্সের কিলিয়ান এমবাপে ২১০ মিলিয়ন ডলার ও মাইকেল অলিসের মূল্য প্রায় ১৭৫ মিলিয়ন ডলার। স্পেনের পেদ্রি গঞ্জালেসের বাজারমূল্যও ১৭৫ মিলিয়ন ডলার। শীর্ষ পাঁচে থাকা আর্লিং হালান্ডের (প্রায় ২৩৪ মিলিয়ন) নরওয়ে বাদ পড়েছে কোয়ার্টার ফাইনালে।

তাদের বাইরেও স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনালে সাতজন খেলোয়াড় আছেন, যাদের বাজারমূল্য ১১৭ মিলিয়ন ডলারের বেশি। দুই স্কোয়াডে ২২ খেলোয়াড়ের মূল্য অন্তত ৫৮ মিলিয়ন ডলার। তাদের মধ্যে সাতজন স্পেনের, তার চেয়ে দ্বিগুণ মানে বাকি ১৫ জন ফ্রান্সের।

পজিশন ভিত্তিতে ফ্রান্সের গোলকিপারদের মোট বাজারমূল্য ৬৭ মিলিয়ন ডলার। তবে স্পেনের তিন গোলকিপারের মোট মূল্য তাদের ছাপিয়ে গেছে, ১১৪ মিলিয়ন ডলার। ডিফেন্সে বাজারমূল্যে শক্তিশালী ফ্রান্স। স্পেনের ৩৩৭ মিলিয়ন ডলারের বিপরীতে তাদের ৪৭৩ মিলিয়ন ডলারের রক্ষণভাগ।

মিডফিল্ডে স্পেনের মোট বাজারমূল্য ৪৯১ মিলিয়ন ডলার, ফ্রান্সের ৩৬৫ মিলিয়ন ডলার। সবচেয়ে বড় তফাৎ আক্রমণে। টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ইয়ামাল থাকলেও আক্রমণভাগের দরে স্পেন পিছিয়ে। ফ্রান্সের উইঙ্গার ও স্ট্রাইকার মিলিয়ে তাদের দাম ৮৭৭ মিলিয়ন ডলার। আক্রমণভাগের গভীরতার কারণেই সেমিফাইনালে ফ্রান্স এবং তাদের সঙ্গে স্পেনের এত বড় পার্থক্য।

বাজারমূল্যে দুই দলের তফাৎ থাকলেও এটা নিশ্চিত, বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল হতে যাচ্ছে। ৩০০ কোটি ডলারের সেমিফাইনাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১০

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১১

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১২

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৩

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১৫

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৭

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৮

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

১৯

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

২০