news desk
২৭ মার্চ ২০২১, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি

বগুড়ার শেরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাটি ২৭ মার্চ শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার শালফা বাজার এলাকায় ঘটে। এতে প্রায় ১৩ লাখ ক্ষতি হয়েছে।
জানা যায়, উপজেলার শালফা গ্রামের হারেজ উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন ব্যাবসা করার জন্য টিন সেডের একটি মার্কেট নির্মান করেন। সেখানে বাবলু মিয়া ঔষধের, জাহাঙ্গীর ইসলাম তুলার, সুবল শীল সেলুন, ও রবিউল ইসলাম নিজের জায়গায় কাপড়ের দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। হঠাৎ করেই ২৭ মার্চ শনিবার সকালে তুলার দোকানে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যেই সারা মার্কেটে ছড়িয়ে পরে এবং ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এবং আরেক দোকানের আংশিক পুড়ে যায়। এতে ঔষধ ব্যবসায়ী বাবলু মিয়ার প্রায় ৫ লাখ, তুলা ব্যবসায়ী জাহাঙ্গীর ইসলামের আড়াই লাখ, মার্কেট মালিক হানিফ উদ্দিনের দেড় লাখ, সেলুন ব্যবসায়ী সুবল শীলের ১ লাখ, কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামের ১ লাখ ও অন্যান্য প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর থানা পুলিশের এসআই মো. শফিক ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে তবে তদন্ত না করে সঠিক খবর বলা যাচ্ছেনা।

দীপক কুমার সরকার
বগুড়া প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০